ইংল্যান্ডের ‘স্পেশাল স্কিলস কনসালট্যান্ট’ সাউদি

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৫, ১৭:৫৫আপডেট : ১৫ মে ২০২৫, ১৭:৫৫

আগামী সপ্তাহে ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের আগে টিম সাউদি ইংল্যান্ডে যোগ দিলেন ব্যাকরুম স্টাফ হিসেবে। জেমস অ্যান্ডারসনের স্থলাভিষিক্ত হিসেবে তিন ফরম্যাটের কোচিং স্টাফ দলে স্বল্পমেয়াদী চুক্তিতে নাম লিখলেন নিউজিল্যান্ডের সাবেক পেসার। ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম এবার সহকর্মী হিসেবে পাচ্ছেন একসময়ের সতীর্থকে। 

গত ডিসেম্বরে নিউজিল্যান্ডে ২-১ এ জেতা ইংল্যান্ডের সিরিজ শেষে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ৩৬ বছর বয়সী সাউদি। ১৬ বছরের ক্যারিয়ারে দেশের হয়ে রেকর্ড ৭৭৬ আন্তর্জাতিক উইকেট নিয়েছেন তিনি। ১৭০ ম্যাচে ম্যাককালামের পাশে থেকে খেলেছেন সাউদি। 

ইংল্যান্ডের সেট আপে সাউদির দাপ্তরিক পদবি ‘স্পেশাল স্কিলস কনসালট্যান্ট’। ২২ মে থেকে একমাত্র জিম্বাবুয়ে টেস্ট দিয়ে শুরু হচ্ছে তার দায়িত্ব। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজের পর জুন-জুলাইয়ে ভারতের বিপক্ষে পাঁচ টেস্টেও তিনি থাকবেন থ্রি লায়নদের সঙ্গে।

৪ আগস্ট ওভাল টেস্টের পর ইংল্যান্ডের সঙ্গে সাউদির চুক্তি শেষ হবে। তারপর তিনি ছেলেদের হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সের সঙ্গে ফের খেলোয়াড়ি ক্যারিয়ার শুরু করবেন। 

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান