যত্নে থাকুক পা

লাইফস্টাইল ডেস্ক
১১ জানুয়ারি ২০১৬, ১৩:১৪আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ১৩:২৩
image

পায়ের যত্নে

শীতে ত্বক হারিয়ে ফেলে এর স্বাভাবিক ময়েশ্চার। ফলে শুষ্ক হয়ে ফাটতে শুরু করে চামড়া। বিশেষ করে পা ফাটার সমস্যায় পড়েন কমবেশি সবাই। পা ফাটা রোধে বাড়তি যত্নের পাশাপাশি নিয়মিত গোড়ালির মরা চামড়া দূর করাও জরুরি। জেনে নিন কীভাবে দূর করবেন গোড়ালির মরা চামড়া-   

গ্লিসারিন

রাতে ঘুমাতে যাওয়ার আগে সমপরিমাণ গ্লিসারিন ও লেবুর রসে গোড়ালি ডুবিয়ে রাখুন। ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন গোড়ালি।

অ্যালোভেরা

অ্যালোভেরার পাতা থেকে জেল নিয়ে গোড়ালিতে লাগান। পাতা দিয়ে কিছুক্ষণ ঘষে শুকাতে দিন। জেল শুকিয়ে গেলে মোজা পরে ঘুমান। সকালে পা পরিষ্কার করে ফেলুন। দূর হবে মরা চামড়া।

 মধু

গোড়ালিতে মধু ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর উষ্ণ পানিতে কিছুক্ষণ পা ডুবিয়ে রেখে শুকনা তোয়ালে দিয়ে মুছে ফেলুন।

নারিকেল তেল

৩ টেবিল চামচ নারিকেল তেল হালকা গরম করুন। শুষ্ক গোড়ালিতে ম্যাসাজ করুন গরম তেল। ২০ মিনিট পর গোড়ালিতে ভ্যাসলিন লাগিয়ে মোজা পরে নিন। পরদিন সকালে পরিষ্কার করে ফেলুন গোড়ালি।

/এনএ/

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি