শুষ্ক চুলের যত্ন

লাইফস্টাইল ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৬, ১৩:৩০আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৩:৩০
image

শুষ্ক চুলের চাই বাড়তি যত্ন


শীতে চুল হয়ে পড়ে রুক্ষ ও প্রাণহীন। শুষ্ক চুল যাদের, তাদের সমস্যা আরও বেশি। এসময় শুষ্ক চুল হারিয়ে ফেলে তার স্বাভাবিক জৌলুস। খুশকির উপদ্রবও যায় বেড়ে। শীতে শুষ্ক চুলের নিন খানিকটা বাড়তি যত্ন। জেনে নিন শুষ্ক চুলের যত্নে কী কী করবেন- 

শুষ্ক চুলের জন্য গরম তেল খুবই কার্যকরী। শ্যাম্পু করার আগে তেল গরম করে লাগান চুলে। একটি তোয়ালে গরম পানিতে চুবিয়ে নিংড়ে মাথায় পেঁচিয়ে রাখুন কিছুক্ষণ। তোয়ালে খুলে ১৫ মিনিট পর মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে খুব ভালো করে ধুয়ে ফেলুন চুল। শ্যাম্পু করার পর কন্ডিশনার লাগাতে ভুলবেন না। চাইলে প্রাকৃতিক কন্ডিশনার ব্যবহার করতে পারেন। এক মগ পানিতে এক চা চামচ ভিনেগার মিশিয়ে তৈরি করতে পারেন কন্ডিশনার। চায়ের লিকারও ভালো কন্ডিশনার হিসেবে কাজ করে। কয়েকটি হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করলেও দূর হবে চুলের রুক্ষতা-

৫ চামচ টক দইয়ের সঙ্গে একটি ডিমের সাদা অংশ মিশিয়ে মাথায় লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে পরিষ্কার করুন চুল।

এক চা চামচ মধু, আধা চা চামচ দুধের সর ও একটি পাকা কলার সঙ্গে এক চা চামচ আমন্ড অয়েল মিশিয়ে পেস্ট বানিয়ে পুরো চুলে লাগিয়ে রাখুন। একঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। 

 

টিপস

অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার চুলের রুক্ষতা বাড়ায়। প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করলে একদম কোমল ভেষজ শ্যাম্পু বেছে নিন। অথবা শ্যাম্পুর সঙ্গে পানি মিশিয়েও ব্যবহার করতে পারেন।

খাদ্য তালিকায় ভিটামিন-ই যুক্ত খাবার বেশি রাখুন। প্রচুর পানি পান করুন।

চুল আয়রন করবেন না। চুলে রঙ অথবা অন্যান্য কেমিক্যাল ব্যবহার করা থেকেও বিরত থাকুন।

শুষ্ক চুলে মেহেদি না লাগানোই ভালো। যদি মেহেদি লাগাতেই চান তাহলে তেল মিশিয়ে তারপর লাগাবেন। 

 

/এনএ/

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি