চুল পড়া কমাবে পেঁয়াজের রস

লাইফস্টাইল ডেস্ক
২২ জানুয়ারি ২০১৬, ১৬:৩৬আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ১৬:৫১
image

চুল পড়া কমাবে পেঁয়াজের রস

চুল পড়ে যাওয়া একটি সাধারণ সমস্যা। প্রতিদিন ১০০টির মতো চুল প্রাকৃতিকভাবেই ঝরে যায়। কিন্তু সংখ্যাটি এর বেশি হলেই বিপদ! খুশকি, ধুলাবালিসহ বিভিন্ন কারণে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। চুল পড়া রোধ করতে ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস। জেনে নিন পেঁয়াজের রস দিয়ে কীভাবে তৈরি করবেন হেয়ার প্যাক-

পেঁয়াজের রস ও মধু
সমপরিমাণ মধু ও পেঁয়াজের রস মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন চুল। এটি খুশকি দূর করে চুল পড়া কমাবে।

আমন্ড তেল ও পেঁয়াজের রস
পেঁয়াজের রসের সঙ্গে আমন্ড তেল মিশিয়ে মাথার তালু ও চুলে লাগান। এটি শুধু চুল পড়াই কমাবে না, পাশাপাশি চুলের দ্রুত বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।  

পেঁয়াজের রস ও নারিকেল তেল
২ টেবিল চামচ নারিকেল তেলের সঙ্গে ১ টেবিল চামচ পেঁয়াজের রস মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

গরম পানি ও পেঁয়াজের রস
গরম পানির সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে শ্যাম্পু করার পর ধুয়ে নিন। নিয়মিত করলে একমাসের মধ্যেই কমে যাবে চুল পড়া।  

পেঁয়াজের রস ও অলিভ অয়েল
অলিভ অয়েলের সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুল পড়া রোধ করবে এটি।

 

/এনএ/ 

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি