দাগহীন ত্বকের জন্য

লাইফস্টাইল ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪০
image

দাগহীন ত্বকের জন্য

ত্বকের কালচে দাগ নিয়ে বিপদে থাকেন অনেকেই। রোদে বেশিক্ষণ থাকা, কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার, মানসিক চাপ ইত্যাদি বিভিন্ন কারণে ত্বকে কালো ছোপ দেখা দিতে পারে। ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করে দূর করতে পারেন এ ধরনের দাগ। জেনে নিন কীভাবে-

দই

দই দিয়ে তৈরি করে ফেলুন ফেসপ্যাক। দইয়ের সঙ্গে ডিমের সাদা অংশ মিশিয়ে মুখে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

মেথি
মেথি পাতার গুঁড়া পানির সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। ৩০ মিনিট মুখে লাগিয়ে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের দাগ ধীরে ধীরে মিলিয়ে যাবে।  

লেবু
আধা চামচ লেবুর রসের সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। মুখে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। লেবুতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন-এ দূর করবে মুখের দাগ।

দুধ ও মধু
মধু ও দুধ সমপরিমাণ মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। নিয়মিত মিলিয়ে যাবে ত্বকের কালচে দাগ।

চন্দন
চন্দনের গুঁড়ার সঙ্গে গোলাপজল ও সামান্য লেবুর রস মেশান। মিশ্রণটি ত্বকে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। কালো দাগ দূর করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়াবে এটি।   

অ্যালোভেরা
অ্যালোভেরার জেল ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ত্বকের কালচে দাগ দূর করার জন্য খুবই কার্যকর।

/এনএ/ 

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি