প্রাকৃতিক উপকরণে উজ্জ্বল ত্বক

লাইফস্টাইল ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:০০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৩৫
image

প্রাকৃতিক উপকরণে উজ্জ্বল ত্বক

উজ্জ্বল ত্বকের জন্য বাজার থেকে কেনা কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার না করে হাতের কাছ থাকা বিভিন্ন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন। এসব প্রাকৃতিক উপকরণ বিভিন্নভাবে সুরক্ষা দেবে ত্বকের। সুন্দর ও সুস্থ জন্য কোন কোন উপকরণ ব্যবহার করবেন জেনে নিন- 

মধু
মধু ময়েশ্চারাইজারের কাজ করে। পাশাপাশি ত্বককে ব্লিচ করতেও সাহায্য করে প্রাকৃতিক এ উপকরণ। এছাড়া মধুর অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান সুস্থ রাখে ত্বক। খাঁটি মধু সরাসরি লাগান ত্বকে। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। উজ্জ্বলতা বাড়বে ত্বকের।

লেবু
লেবুতে থাকা অ্যাসিড ত্বককে ব্লিচ করে। লেবুর রসে কাপড় ডুবিয়ে ত্বকে ঘষুন। আধা ঘন্টা পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। প্রাকৃতিকভাবে জৌলুস বাড়বে ত্বকের।

হলুদ
রূপচর্চায় হলুদের ব্যবহার অনেক পুরনো। ব্রণ দূর করা, ত্বকের তেলতেলে ভাব কমানো, ত্বকের উজ্জ্বলতা বাড়ানোসহ বিভিন্ন গুণ রয়েছে হলুদের। ১/৪ চা চামচ হলুদের গুঁড়ার সঙ্গে ১ চা চামচ মধু ও দুধ মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। নিয়মিত করলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।  

দই
দই ত্বকের জন্য খুবই উপকারী। দই সরাসরি ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। দইয়ে থাকা প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন-ডি ত্বককে প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করবে। বলিরেখা দূর করতেও সাহায্য করবে দই।

পেঁপে
পেঁপেতে রয়েছে ভিটামিন-এ, ই এবং সি। এগুলো ত্বকে বলিরেখা পড়তে দেয় না। পাকা পেঁপে চটকে কয়েক ফোঁটা পানি মিশিয়ে মুখে লাগান। সপ্তাহে তিন দিন ত্বকে লাগালে উজ্জ্বল হবে ত্বক।

দুধ
পরিষ্কার কাপড় ঠাণ্ডা দুধে ডুবিয়ে ত্বকে ঘষুন প্রতিদিন ঘুমানোর আগে। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। নিয়মিত করলে ত্বক উজ্জ্বল হবে।

/এনএ/  

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি