ব্ল্যাকহেডস নিয়ে চিন্তিত?

লাইফস্টাইল ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১০
image

ব্ল্যাকহেডস

নাক ও তার আশেপাশের অংশ কালো হয়ে আছে? এই কালো ছোপ ছোপ দাগগুলো ব্ল্যাকহেডস। অনেকের ঠোঁট ও গালের আশেপাশেও দেখা যায় ব্ল্যাকহেডসের প্রকোপ। ব্ল্যাকহেডস আসলে এক ধরণের ব্রণ। এটি প্রথমে হোয়াইটহেডস হিসেবে লুকিয়ে থাকে। ধীরে ধীরে সাদা শালের মতো হোয়াইটহেডস কালচে বর্ণ ধারণ করে। ব্ল্যাকহেডস এক প্রকার খোলা ছিদ্রযুক্ত ব্রণ যাতে তেল, ধুলাবালি ও মৃতকোষ থাকে। সাধারণত নাক, ঠোঁট, কপাল ও গালের আশেপাশে কালো ছোপ ছোপ আকারে ব্ল্যাকহেডস দেখা যায়। ধুলাবালির কারণে ত্বকের উপর জমে থাকা ময়লা থেকে এর সৃষ্টি। তৈলাক্ত ত্বকে ব্ল্যাকহেডসের সমস্যা দেখা যায় বেশি। কারণ তৈলাক্ত ত্বকের লোমকূপের গোড়ায় ময়লা বেশি জমে। বাসায় বসেই দূর করতে পারেন ব্ল্যাকহেডস। জেনে নিন কীভাবে-

  • ২ টেবিল চামচ বেকিং সোডা পানির সঙ্গে মিশিয়ে নাকের আশেপাশে ম্যাসাজ করুন। চলে যাবে ব্ল্যাকহেডস।
  • লেবুর রসে চিনি মিশিয়ে ব্ল্যাকহেডস আক্রান্ত স্থানে ঘষুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন মুখ।
  • দারুচিনি গুঁড়ার সঙ্গে লেবুর রস ও হলুদের গুঁড়া মেশান। মিশ্রণটি নাকের চারপাশে ঘষে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
  • ওটমিল ও দই একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি দ্রুত দূর করবে ব্ল্যাকহেডস।
  • ত্বকে স্টিম নিন কয়েক মিনিট। তারপর ব্ল্যাকহেডস তোলার স্ট্রিপ দিয়ে তুলে ফেলুন ব্ল্যাকহেডস।
  • সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। ত্বকে ধুলাবালি জমতে দেবেন না। বারবার মুখ ধোয়ার অভ্যাস করুন প্রয়োজনে।

 

/এনএ/


সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি