একদিনেই উঠিয়ে ফেলুন মেহেদির রঙ!

লাইফস্টাইল ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৪৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৫২
image

একদিনেই উঠিয়ে ফেলুন মেহেদির রঙ!

মেহেদিতে হাত রাঙাতে কে না ভালোবাসেন? কিন্তু ধীরে ধীরে মেহেদির রঙ ফ্যাকাশে হয়ে গেলে যারপরনাই বিব্রতকর অবস্থায় পড়তে হয়। হয়তো সন্ধ্যায় পার্টিতে যাবেন কিন্তু ছোপ ছোপ রঙে হাত দুটোর অবস্থা বেহাল! কী করবেন তখন? জেনে নিন একদিনের মধ্যেই কীভাবে মেহেদির রঙ দূর করবেন-    

অলিভ অয়েল

একটি পাত্রে অলিভ অয়েল নিন। এক টুকরা কটন উল তেলে ডুবিয়ে নিংড়ে নিন। ধীরে ধীরে মেহেদির উপর ম্যাসাজ করুন তেলে ভেজা উল। ১০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।   

ক্লোরিন
ক্লোরিন ও পানির দ্রবণে হাত ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন হাত। চলে যাবে মেহেদির দাগ।  

বেকিং সোডা
৩ টেবিল চামচ বেকিং সোডা ও কয়েক ফোঁটা লেবুর রস একসঙ্গে মেশান। মিশ্রণটি হাতের তালুতে নিয়ে ভালো করে ঘষুন। ১০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন হাত।

ব্লিচিং পাউডার
ব্লিচিং পাউডারের সাহায্যে মেহেদির রঙ দূর করতে পারেন খুব সহজে। ব্লিচিং পাউডার পুরু করে হাতে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দিনে দুইবার করলে উঠে যাবে রঙ।

আলুর রস
আলুর রস হাতের তালুতে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

/এনএ/

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি