প্রাকৃতিকভাবে চুল রাঙাতে...

লাইফস্টাইল ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১৫
image

প্রাকৃতিকভাবে চুল রাঙাতে...

 
চুল রঙ করবেন বলে ভাবছেন কিন্তু চুল নষ্ট হয়ে যাওয়ার ভয়ে করছেন না? কেমিক্যালযুক্ত রঙ ব্যবহার না করে প্রাকৃতিক উপাদান দিয়ে রাঙান চুল। এতে রঙ যেমন দীর্ঘস্থায়ী হবে, তেমনি চুলও ভালো থাকবে। জেনে নিন কোন কোন প্রাকৃতিক উপাদানের সাহায্য চুল রাঙাবেন-

চা

চুলে ধূসর আভা নিয়ে আসতে পারে চা। ব্ল্যাক টি ফুটিয়ে ঠাণ্ডা করে পানীয়টুকু চুলে লাগান। ১ ঘন্টা রেখে ধুয়ে ফেলুন। যত বেশি সময় চুলে রাখবেন, রঙ ততই গাঢ় হবে।

কফি
ধূসর চুল কালো করতে চাইলে কফি ব্যবহার করুন। কফি ফুটিয়ে ঠাণ্ডা করে চুলে লাগান। রঙ দীর্ঘস্থায়ী করতে আপেল সিডার ভিনেগার দিয়ে ধুয়ে ফেলুন চুল।   

মেহেদি
চুল রঙ করার সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান মেহেদি। চুলে লালচে আভা নিয়ে আসে এটি। মেহেদির গুঁড়া চায়ের লিকারে কয়েক ঘণ্টা ভিজিয়ে রেখে চুলে লাগান। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন। এটি চুলের জৌলুসও বাড়াবে।  

বিট
বিটের রসের সঙ্গে নারিকেল তেল মেশান। মিশ্রণটি এক ঘণ্টা লাগিয়ে রাখুন চুলে। আপেল সিডার ভিনেগার দিয়ে ধুয়ে ফেলুন। প্রাকৃতিকভাবে চুল উজ্জ্বল করবে এটি। পাশাপাশি নিয়ে আসবে রঙিন আভা।  

লেবুর রস
চুল হাইলাইট করতে পারেন লেবুর সাহায্যে। লেবুর রস চুলে লাগিয়ে রাখুন ঘণ্টাখানেক। তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। হালকা সোনালি রঙ ধারণ করবে চুল।

/এনএ/

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি