চুলের যত্নে গ্রিন থেরাপি!

লাইফস্টাইল ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১২:১০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৩৭
image

চুলের যত্নে গ্রিন থেরাপি

সবুজ শুধু আমাদের মনকেই সতেজ রাখে না, পাশাপাশি সুস্থ রাখে ত্বক ও চুল। ঝলমলে ও মজবুত চুলের জন্য বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন। সবুজ এসব উপাদানের যেমন কোন সাইড ইফেক্ট নেই, তেমনি এগুলো অত্যন্ত সহজলভ্যও। জেনে নিন সবুজ কীভাবে আপনার চুল ভালো রাখবে-  

অ্যাভোকাডো
অ্যাভোকাডোতে রয়েছে প্রোটিন ও প্রাকৃতিক তেল যা চুলের উজ্জ্বলতা বাড়ায়। অ্যাভোকাডোর শাঁস ও মেন্থল তেল দিয়ে হেয়ার প্যাক তৈরি করে চুলে লাগান। শ্যাম্পু করার পর ব্যবহার করবেন এ প্যাক। কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

গ্রিন টি
গ্রিন টি চুলের কন্ডিশনার হিসেবে কাজ করে। তৈলাক্ত চুলের যত্নে গ্রিন টি ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে ব্যবহার করুন। এটি চুলের অতিরিক্ত তেল কমাবে। পাশাপাশি চুলে নিয়ে আসবে বাড়তি জৌলুস।

অলিভ অয়েল
আরেকটি প্রাকৃতিক সবুজ উপাদান অলিভ অয়েল যা চুলের পুষ্টি যোগায়। সরাসরি চুলে লাগাতে পারেন অলিভ অয়েল। অথবা হেয়ার প্যাক বানিয়েও ব্যবহার করতে পারেন। ঝলমলে চুলের জন্য নিয়মিত অলিভ অয়েল ব্যবহারের বিকল্প নেই।

আমলকী
আমলকী পিষে অলিভ অয়েলে ভিজিয়ে রাখুন সারা রাত। পরদিন তেল ঘষে ঘষে লাগান মাথার তালুতে। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। এটি খুশকি দূর করবে। শুষ্ক ও ভঙ্গুর চুলের জন্যও খুব উপকারী আমলকী।

মেহেদি
চুলের গোঁড়া শক্ত করে চুল পড়া রোধ করে মেহেদি। পাশাপাশি চুলে নিয়ে আসে সিল্কি ভাব। মেহেদি গুঁড়ার সঙ্গে লেবুর রস মিশিয়ে মাথায় দিলে চুলে আসে রঙিন আভা। চুল ঝলমলে করতে মেহেদি গুঁড়া, ডিম ও নারিকেল তেল একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। আধা ঘন্টা পর ধুয়ে ফেলুন।

/এনএ/ 

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি