খুশকি দূর করবে ভিনেগার

লাইফস্টাইল ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৩০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:১৩
image

খুশকি

চুল পড়ে যাওয়ার অন্যতম কারণ খুশকি। নিয়মিত চুল পরিষ্কার রাখার পরও যদি খুশকি দূর না হয় তাহলে প্রাকৃতিক সমাধানের কথা ভাবতে পারেন। খুশকি দূর করতে পারে এমন একটি উপাদান হচ্ছে আপেল সিডার ভিনেগার। এতে থাকা প্রাকৃতিক অ্যাসিডিক উপাদান খুশকি দূর করার পাশাপাশি উজ্জ্বলতা নিয়ে আসে চুলে। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন আপেল সিডার ভিনেগার-  

ভিনেগার ও পুদিনা পাতা
পুদিনা পাতার রস ও তিন টেবিল চামচ আপেল সিডার ভিনেগার একসঙ্গে মেশান। দ্রবণটি পরিষ্কার চুলে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। খুশকি কমে যাবে।

ভিনেগার ও এসেনশিয়াল অয়েল
শুষ্ক চুলের যত্নে ভিনেগার ও এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন। প্রথমে চুলে ভিনেগার লাগান। কিছুক্ষণ পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে  তেল লাগান চুলে। পরদিন সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।


ভিনেগার ও দই
চুলে ভিনেগার লাগিয়ে রাখুন ১০ মিনিট। চুল ভালো করে ধুয়ে আধা ঘণ্টা পর দই লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। খুশকি দূর হবে।

আপেল সিডার ভিনেগার

ভিনেগার ও অলিভ অয়েল
চুলে অলিভ অয়েল লাগান। কুসুম গরম পানিতে চুল ধুয়ে শুকিয়ে নিন। আপেল সিডার ভিনেগার দিয়ে আবার চুল ধুয়ে প্রাকৃতিক বাতাসে শুকান। মাসে দুইবার এটি ব্যবহার করলে দূর হবে খুশকি।  

ভিনেগার ও মেথি
মেথি পাতা ছেঁচে এক কাপ আপেল সিডার ভিনেগারের সঙ্গে মেশান। দ্রবণটি ঘষে ঘষে লাগান মাথার তালুতে। ১০ মিনিট পর উষ্ণ পানিতে ধুয়ে ফেলুন।

ভিনেগার ও মধু
মাথার তালুতে মধু লাগান। কিছুক্ষণ রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। পরের দিন আপেল সিডার ভিনেগারের সঙ্গে পানি মিশিয়ে চুল ধুয়ে ফেলুন। খুশকি দূর হয়ে যাবে।



/এনএ/

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি