ত্বকের সুস্থতায় পাকা পেঁপে!

লাইফস্টাইল ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০৫
image

ত্বকের সুস্থতায় পাকা পেঁপে

নিয়মিত পেঁপে খেলে সুস্থ থাকে শরীর। শারীরিক সুস্থতার পাশাপাশি সুন্দর ও সুস্থ ত্বকের জন্যও পাকা পেঁপের জুড়ি নেই। বলিরেখা, ব্রণের দাগ ও ত্বকের কালচে দাগ দূর করে পেঁপে। এছাড়া ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসে এটি। অন্যান্য প্রাকৃতিক উপকরণের সঙ্গে মিশিয়ে তৈরি করতে পারেন ত্বকের জন্য উপকারী বিভিন্ন ফেসপ্যাক। জেনে নিন কীভাবে তৈরি করবেন-   

পেঁপে ও লেবু

পাকা পেঁপে চটকে কয়েক ফোঁটা লেবুর রস মেশান। মিশ্রণটি ব্লেন্ড করে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এ ফেসপ্যাকটি ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসবে।

পেঁপে ও টমেটো
পেঁপের সঙ্গে টমেটোর রস মেশান। মিশ্রণটি পুরো মুখে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে। ত্বকের কালো দাগ দূর করবে এটি।

পেঁপে ও অ্যাভোকাডো
পেঁপে ও অ্যাভোকাডো একসঙ্গে ব্লেন্ড করুন। ফেসপ্যাকটি নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল ও কোমল।

পেঁপে ও কলা
পেঁপে ও কলা একসঙ্গে চটকে নিন। সামান্য মধু মেশান। মিশ্রণটি পুরো মুখে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন মুখ। দাগহীন ত্বক পেতে নিয়মিত ব্যবহার করুন ফেসপ্যাকটি।

পেঁপে ও চন্দন
পেঁপের সঙ্গে চন্দনের গুঁড়া মিশিয়ে ত্বকে লাগান। এটি ত্বকের রোদে পোড়া দাগ দূর করবে।

পেঁপে ও মধু
কয়েক টুকরা পেঁপে চটকে ১ চা চামচ মধু মেশান। মিশ্রণটি কিছুক্ষণ ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ব্রণের দাগ ও কালো দাগ দূর করবে এটি। পাশাপাশি ত্বকের প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে এ ফেসপ্যাক।

/এনএ/

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি