মধু আর মেয়োনেজের কন্ডিশনার!

লাইফস্টাইল ডেস্ক
১০ মার্চ ২০১৬, ১৮:১৬আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৮:২৬

মেয়োনেজ

চুল নিয়ে খুব যন্ত্রণায় আছেন? চুল পড়ে যাচ্ছে, আগা ফাটা, সোজা চুল বাঁকা হয়ে যাওয়াসহ নানা সমস্যায় জর্জরিত। খুশকির কথা তো বাদই দেওয়া হলো। শ্যাম্পু চেঞ্জ করেও কাজ হচ্ছে না। তেলে মাথা চুবিয়ে রাখছেন। কিছুতেই কিছু হচ্ছে না। এই মুহূর্তে আপনার কাজ হচ্ছে কন্ডিশনার বদনালো। কৃত্তিম কন্ডিশনার পালটে নিজেই কন্ডিশনার বানিয়ে নিন। দেখুন চুলে ভালো কিছু হয় কিনা…  

মধু কন্ডিশনার

১/২ কাপ মধু, ৪ টেবিল চামচ অলিভ অয়েল। এই ২টি উপাদান এক সাথে মিশিয়ে  বোতলে ভরে রাখুন। তারপর গোসলের আগে চুলে লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে মাথাটি ঢেকে ৩০ মিনিট রেখে দিন। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে এটি আপনার চুলকে শক্তিশালী করবে এবং চুল পড়া কমাবে।

মধু

মেয়োনেজ কন্ডিশনার

চুল ডিপ কন্ডিশন করার কাজে মেয়োনেজের চেয়ে সস্তা আর উপকারী উপাদান আর কিছুই নেই।  এক কাপ মেয়োনেজ ( চুলের দৈর্ঘ্য অনুযায়ী ), ২ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ বাদামের তেল নিন। তারপর ভালো ভাবে মিশিয়ে মিশ্রণটিকে ১৫ মিনিট এভাবেই রেখে দিন। উপাদানগুলো যেন আরও ভালো ভাবে মিশে যায়। এরপর চুলের গোড়ায় ম্যাসেজ করে লাগিয়ে নিন। ১ ঘণ্টা এই নিয়ে ঘুরে বেরিয়ে চুল শ্যাম্পু করে ফেলুন।  চুল ছোট হলে আধ কাপ হলেই চলবে। এটি মাসে একবার ব্যবহার করলে চুল থাকবে ঝরঝরে।

/এফএএন/ 

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি