চুলের রং উঠিয়ে ফেলবেন?

লাইফস্টাইল ডেস্ক
১১ মার্চ ২০১৬, ১৭:০০আপডেট : ১১ মার্চ ২০১৬, ১৭:২৩
image

রঙিন চুল

শখ করে চুলগুলোকে রঙিন করার পর দেখলেন একদম মানাচ্ছে না আপনাকে! দুশ্চিন্তার কোনও কারণ নেই। যেকোনও পার্লারে গেলেই চুলের রং উঠিয়ে ফেলতে পারবেন। তবে পার্লারে ব্যবহার করা কেমিক্যাল চুলের ক্ষতির কারণ হতে পারে। এ থেকে মুক্তি পেতে  ঘরে বসেই উঠিয়ে ফেলতে পারেন চুলের রং। জেনে নিন কীভাবে উঠাবেন-  

অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু
অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পুতে রয়েছে এক ধরনের কেমিক্যাল যা ধীরে ধীরে ম্লান করে রঙিন চুলের রং। এ ধরনের এক সপ্তাহ নিয়মিত ব্যবহার করুন। ফিকে হয়ে যাবে চুলের রং।

হট অয়েল ট্রিটমেন্ট
অলিভ অয়েল অথবা নারিকেল তেল গরম করে মাথার তালুতে ম্যাসাজ করুন। আধা ঘণ্টা পর অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। রং চলে যাবে।

বেকিং সোডা
১ টেবিল চামচ বেকিং সোডা এবং ১ টেবিল চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। দ্রবণটি পানিয়ে মিশিয়ে চুল ধুয়ে নিন।

মধু ও দারুচিনি
১ টেবিল চামচ দারুচিনি পাউডার ও ১ টেবিল চামচ মধু একসঙ্গে মেশান। হেয়ার প্যাকটি চুলে লাগিয়ে রাখুন এক ঘণ্টা। শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।

ভিনেগার
অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করার পর ভিনেগারে চুল ভিজিয়ে রাখুন ৫ মিনিট। দ্রুত দূর হবে চুলের রং।

/এনএ/

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি