সবজির খোসা ফেলে দিচ্ছেন?

লাইফস্টাইল ডেস্ক
১২ মার্চ ২০১৬, ১৪:১৮আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৫:১৪
image

ত্বকের যত্নে সবজির খোসা

গরম চলে এসেছে। রোদ ও ধুলাবালিতে এসময় ত্বক হয়ে পড়ে বিবর্ণ। গরমে ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন বিভিন্ন সবজির খোসা। রান্নার সময় ফেলে দেওয়া সবজির খোসাগুলো দিয়েই তৈরি করে ফেলুন ত্বকের জন্য উপকারি ফেসপ্যাক। জেনে নিন কীভাবে তৈরি করবেন-  

আলু
আলুর খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ব্রণ দূর করে এটি। ত্বকের ব্রণ আক্রান্ত স্থানে আলুর খোসা ঘষুন নিয়মিত। ব্রণ ও দাগ দূর হবে।

লেবু
লেবুর খোসা ত্বকের রোদে পোড়া দাগ দূর করে। এছাড়া ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায় এটি।

গাজর
রান্নার সময় গাজরের খোসা ছাড়ালে সেগুলো ফেলে না দিয়ে আলাদা করে রাখুন। ব্লেন্ডারে খোসাগুলো ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। পেস্ট মুখে লাগিয়ে রেখে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ত্বকের রুক্ষতা দূর করবে।

শসা
শসার খোসা ত্বকের দাগ দূর করে। এছাড়া চোখের নিচের কালচে দাগ ও চোখের ক্লান্তি দূর করে এটি। শসার খোসা ফ্রিজে রেখে ঠাণ্ডা করে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

করল্লা
করল্লা পেস্ট করে ১ টেবিল চামচ মধু মেশান। মিশ্রণটি মুখে লাগিয়ে  রেখে ধুয়ে ফেলুন। ব্রণের দাগ দূর হবে।

/এনএ/

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি