ব্রণ দূর করবে মেহেদি!

লাইফস্টাইল ডেস্ক
২০ মার্চ ২০১৬, ১৩:৪৩আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৩:৪৯
image

মেহেদির গুণাগুণ

ত্বক ও চুল রঙিন করতে মেহেদির ব্যবহারের কথা আমাদের সবারই জানা। এছাড়া চুল পড়া কমানোর পাশাপাশি ত্বক ঠাণ্ডা রাখতেও সাহায্য করে মেহেদি। তবে এসব গতানুগতিক ব্যবহারের বাইরেও এই ভেষজ পাতার রয়েছে বিভিন্ন ব্যবহার। যেমন আমরা অনেকেই জানি না যে মেহেদি পাতা দূর করতে পারে ব্রণ ও মাথা ব্যথা! জেনে নিন মেহেদির এমনই কিছু ব্যতিক্রমী গুণাগুণের কথা-
ব্রণ দূর করতে

পানিতে কয়েকটি মেহেদি পাতা ফুটিয়ে নিন। কুসুম গরম থাকতে থাকতে পানি দিয়ে ধুয়ে নিন ত্বক। ব্রণ দূর হবে।

মাউথওয়াশ হিসেবে
৫০ গ্রাম মেহেদি গুঁড়া পানিতে মিশিয়ে গার্গল করুন। এটি প্রাকৃতিক মাউথওয়াশের কাজ করবে।

চুল পড়া কমাতে

একটি পাত্রে সরিষার তেল ও কয়েকটি মেহেদি পাতা দিয়ে ফুটান। ঠাণ্ডা হলে মাথার তালুতে ঘষে ঘষে লাগান তেল। এটি অকালে চুল পড়া রোধ করবে।  

মাথা ব্যথা দূর করতে
গরমের কারণে মাথা ব্যথা করছে? কয়েকটি মেহেদি পাতা ও মেহেদির ফুল ভিনেগারে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর কপালে ঘষে নিন। মাথা ব্যথা চলে যাবে।

চুলের যত্নে  
মেথি, সরিষার তেল ও মেহেদি পাতা একসঙ্গে মিশিয়ে ফুটিয়ে নিন। তরল হলে আসলে চুলে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এটি চুল পরিষ্কার করার পাশাপাশি দূর করবে খুশকি। এছাড়াও চুলে নিয়ে আসবে সিল্কি ভাব।

 

তথ্য: বোল্ডস্কাই

/এনএ/

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি