হোলি উৎসবে যাচ্ছেন?

লাইফস্টাইল ডেস্ক
২২ মার্চ ২০১৬, ১৩:৩০আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৪:২৩
image

ত্বকে লেগে থাকা রং উঠতে চায় না সহজে। ছবি: অনিরুদ্ধ

রংয়ের উৎসব হোলি। আনন্দের রং ছড়িয়ে পালন করা হয় হোলি উৎসব। তবে হোলি খেলার বিড়ম্বনাও রয়েছে বেশকিছু। ত্বকে লেগে থাকা রং উঠতে যায় না সহজে। অনেক সময় ক্ষতিকারক কেমিক্যালের কারণে বিবর্ণ হয়ে পড়ে ত্বক। এ থেকে মুক্তি পাওয়ার জন্য হোলি পরবর্তীতে চাই ত্বকের খানিকটা বাড়তি যত্ন। হোলি উৎসবে যাওয়ার আগে অলিভ অয়েল অথবা নারিকেল তেল লাগিয়ে নিন ত্বকে। এতে রং সহজে উঠিয়ে ফেলতে পারবেন। আরও কিছু ফেসপ্যাক আছে যা ব্যবহারে দূর হবে ত্বকের রং ও বিবর্ণ ভাব। জেনে নিন সেগুলো কী কী-

বেসন ও দই
শুষ্ক ত্বককে আরও শুষ্ক করে তোলে রং। বেসন, দই ও কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। রুক্ষতা দূর হবে।

আমন্ড ও মধু
আমন্ড পাউডার, মধু ও কয়েক ফোঁটা লেবুর রস ও সামান্য দুধ মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। ত্বকে লাগিয়ে না শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

মসুরের ডাল ও কমলার খোসা
মসুরের ডাল, কমলার শুকনা খোসা ও গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান ফেসপ্যাকটি। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের জন্য কার্যকরী এটি।

পাকা কলা
পাকা কলা চটকে সমপরিমাণ মধু ও দুধ মেশান। মিশ্রণটি মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। রং উঠে যাবে দ্রুত।

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি