ডার্ক সার্কেলের কারণ চশমা!

লাইফস্টাইল ডেস্ক
২৩ মার্চ ২০১৬, ১৯:১৫আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৯:২৫
image

ডার্ক সার্কেলের কারণ চশমা!

নিয়মিত ভারী চশমা পরে থাকার কারণে চোখের আশেপাশের অংশ কালচে হয়ে যেতে পারে। এছাড়া যারা সবসময় চশমা পরেন তাদের জন্য নাকে সাদাটে দাগ পড়ে যাওয়া ও চোখের নিচের অংশ ফুলে যাওয়াও সাধারণ সমস্যা। প্রাকৃতিক বিভিন্ন উপাদানের সাহায্যে দূর করতে পারেন এ ধরনের দাগ। জেনে নিন কীভাবে-

আলু

অর্ধেকটি কলা পেস্ট করুন। ১ টেবিল চামচ গোলাপজল ও ১ চা চামচ মধু মেশান। মিশ্রণটি চোখের নিচে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা
অ্যালোভেরার জেল সরাসরি লাগান ত্বকে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। কালচে দাগ দূর হবে।

লেবু
লেবু চাকা করে কেটে আক্রান্ত ত্বকে ঘষুন। ধীরে ধীরে কমে যাবে দাগ।

কমলার খোসা
কমলার খোসা শুকিয়ে গুঁড়া করে নিন। সামান্য আমন্ড তেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। চোখের আশেপাশে ঘষুন মিশ্রণটি। দাগ চলে যাবে।

শসা
ডার্ক সার্কেল দূর করার জন্য শসা অত্যন্ত কার্যকর। শসা চাকা করে কেটে চোখের উপর দিয়ে রাখুন ২০ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন মুখ।

মধু
৩ টেবিল চামচ মধুর সঙ্গে ১ টেবিল চামচ ওট মেশান। মিশ্রণটি চোখের নিচে ঘষুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

ভিনেগার
১ কাপ পানিতে ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মেশান। তুলার বল দ্রবণটিতে ডুবিয়ে নিংড়ে নিন। ধীরে ধীরে ঘষুন চোখের আশেপাশের ত্বকে।

আমন্ড তেল
আঙুলে সামান্য আমন্ড তেল নিয়ে চোখের নিচে ঘষুন। কালো দাগ মিলিয়ে যাবে।

গোলাপজল
সপ্তাহে দুইবার গোলাপজল দিয়ে মুখ ধুয়ে নিন। মুখ ধোয়ার সময় আঙুল দিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করুন চোখের আশেপাশের ত্বক। দূর হবে ডার্ক সার্কেল।

/এনএ/

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি