খুশকি দূর করবে আলুর রস!

লাইফস্টাইল ডেস্ক
২৪ মার্চ ২০১৬, ১৬:৫৪আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৬:৫৬
image

খুশকি দূর করবে আলুর রস!

ধুলাবালি জমে চুলে খুশকির সমস্যা দেখা দেয়। এছাড়া চুল পড়ে যাওয়া ও রুক্ষ হয়ে চুল ভেঙে যাওয়াও সাধারণ সমস্যা। আলুর রস দূর করতে পারে এগুলো। নিয়মিত আলুর রস লাগালে খুশকি দূর হওয়ার পাশাপাশি চুলে আসবে বাড়তি ঔজ্জ্বল্য। জেনে নিন চুলের যত্নে আলুর ব্যবহার-  

চুল পড়া কমাতে
আলুর রসের সঙ্গে ১টি ডিমের কুসুম ও ২ টেবিল চামচ লেবুর রস মেশান। মিশ্রণটি মাথার তালুতে লাগান। ৪০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইদিন করলে কমে যাবে চুল পড়া।

চুলের বৃদ্ধি বাড়াতে
আলুর রসের সঙ্গে অ্যালোভেরার জেল মিশিয়ে মাথার ত্বকে লাগান। কিছুক্ষণ ম্যাসাজ করুন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। খুশকি দূর করার পাশাপাশি এটি চুল দ্রুত বাড়তে সাহায্য করবে।

শুষ্ক চুলের যত্নে
একটি আলুর রস ও ১ টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুলের রুক্ষতা দূর করবে এটি।

ঝলমলে চুলের জন্য
সমপরিমাণ আলুর রস ও নারিকেলের পানি মেশান। দ্রবণটি চুলে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। চুলে ঝলমলে ভাব আসবে।

তৈলাক্ত চুলের জন্য
আলুর রসের সঙ্গে দই মিশিয়ে চুলে লাগান। এটি চুলের অতিরিক্ত তেল দূর করবে।

/এনএ/

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি