উজ্জ্বল ত্বকের জন্য গোলাপজল

লাইফস্টাইল ডেস্ক
২৮ মার্চ ২০১৬, ১৩:৫৭আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৪:০২
image



উজ্জ্বল ত্বকের জন্য গোলাপজল প্রাচীনকাল থেকেই রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে গোলাপজল। এটি প্রাকৃতিক ঔজ্জ্বল্য নিয়ে আসে ত্বকে। পাশাপাশি দূর করে ব্রণ ও রোদে পোড়া দাগ। গোলাপজল সরাসরি ত্বকে লাগাতে পারেন টোনার হিসেবে। আবার বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সঙ্গে মিশিয়ে তৈরি করতে পারেন ত্বকের জন্য উপকারী ফেসপ্যাক। জেনে নিন কীভাবে তৈরি করবেন-




গোলাপজল ও মুলতানি মাটি
তৈলাক্ত ত্বকের জন্য এই ফেসপ্যাকটি খুবই কার্যকর। মুলতানি মাটি ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। ত্বকে লাগিয়ে রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকের অতিরিক্ত তেল দূর হওয়ার পাশাপাশি উজ্জ্বল হবে ত্বক।

গোলাপজল ও বেসন
ত্বকের জৌলুস বাড়াতে বেসন ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। এটি রোদে পোড়া দাগসহ ত্বকের কালচে দাগ দূর করবে।

গোলাপজল ও টমেটো

সমপরিমাণ গোলাপজল ও টমেটোর রস একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। রোদে পোড়া দাগের মহৌষধ এটি।

গোলাপজল ও আলু

আলু ছেঁচে গোলাপজল মেশান। মুখসহ গলা ও ঘাড়ের ত্বকে লাগান ফেসপ্যাকটি। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার করলে ত্বক হবে কোমল ও উজ্জ্বল।

গোলাপজল ও জিরা
জিরা ভিজিয়ে রেখে বেটে নিন। গোলাপজল মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ব্রণের দাগ দূর করবে এই ফেসপ্যাক।

গোলাপজল ও দই
গোলাপের পাপড়ি পানিতে ভিজিয়ে রাখুন পুরো রাত। পরদিন পানি ফেলে বেটে নিন পাপড়ি। দই ও গোলাপজল মিশিয়ে ত্বকে লাগান। ত্বকের কালো ছোপ ছোপ দাগ দূর হবে।

গোলাপজল ও চন্দন
চন্দনের গুঁড়া ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। ত্বকের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করবে এটি।

গোলাপজল, মধু ও ডিম
ত্বকের বলিরেখা দূর করবে এই ফেসপ্যাক। মধু ও ডিমের সঙ্গে সামান্য গোলাপজল মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।  

 

/এনএ/

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি