ত্বকের অবাঞ্ছিত লোম দূর করুন সহজেই!

লাইফস্টাইল ডেস্ক
০৫ এপ্রিল ২০১৬, ১৩:২৬আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৩:২৯
image

অবাঞ্ছিত লোম দূর করুন সহজেই!

ত্বকের অবাঞ্ছিত লোম শুধু দৃষ্টিকটুই নয়, বিরক্তিকরও। ত্বকে অতিরিক্ত লোম থাকলে মেকআপও সহজে বসতে চায় না। ঘরে বসে প্রাকৃতিক উপাদান ব্যবহার করেই দূর করতে পারেন শরীরের অবাঞ্ছিত লোম। জেনে নিন কীভাবে করবেন-    

চিনি ও লেবু
চিনির সিরার সঙ্গে লেবুর রস মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে উপরে একটি পাতলা কাপড় দিয়ে দিন। শুকিয়ে গেলে কাপড়টি উল্টা দিক থেকে টান দিয়ে তুলে ফেলুন। দূর হবে শরীরের অবাঞ্ছিত লোম।

বেসন
১ টেবিল চামচ বেসনের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়া ও ১ টেবিল চামচ দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি ত্বকে লাগিয়ে রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।  

লেবু ও মধু
২ টেবিল চামচ মধুর সঙ্গে লেবুর রস মেশান। মিশ্রণে তুলা ডুবিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর টেনে উঠিয়ে ফেলুন। দূর হবে অবাঞ্ছিত লোম।

হলুদ
হলুদ গুঁড়ার সঙ্গে দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে ধুয়ে ময়েশ্চারাইজার লাগান। হালকা হয়ে আসবে লোম।

ডিম
মুখের ত্বকের অবাঞ্ছিত লোম দূর করার জন্য ডিমের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। ডিমের সাদা অংশ মুখে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে আঠালো হয়ে গেলে টেনে উঠিয়ে ফেলুন।

কর্ন ফ্লাওয়ার
১ টেবিল চামচ চিনি ও ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ারের সঙ্গে ডিমের সাদা অংশ মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে টেনে উঠিয়ে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন ত্বক।

 

/এনএ/

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি