ব্রণ দূর করবে আপেল সিডার ভিনেগার

লাইফস্টাইল ডেস্ক
০৭ এপ্রিল ২০১৬, ১২:২০আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১২:২২
image

ব্রণ দূর করবে আপেল সিডার ভিনেগার

ত্বক ও চুলের যত্নে আপেল সিডার ভিনেগার খুবই কার্যকর। এতে রয়েছে সাইট্রিক ও অ্যামিনো অ্যাসিড এবং ভিটামিন যা ব্রণ দূর করার পাশাপাশি দূর করে ত্বকের বিভিন্ন ধরনের দাগ ও চর্মরোগ। ঝলমলে উজ্জ্বল চুলের জন্যও আপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন। জেনে নিন সৌন্দর্যচর্চায় আপেল সিডার ভিনেগারের ব্যবহার- 

খুশকি দূর করতে
আপেল সিডার ভিনেগারের অ্যাসিডিক উপাদান মাথার ত্বকের শুষ্কতা ও খুশকি দূর করে। সপ্তাহে এক দিন ভিনেগার দিয়ে ধুয়ে নিন চুল।  

রোদে পোড়া দাগ দূর করতে
ত্বক রোদে পুড়ে গেলে ব্যবহার করতে পারেন আপেল সিডার ভিনেগার। পানি ও ভিনেগার একসঙ্গে মিশিয়ে তুলা ভিজিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ঝলমলে চুলের জন্য
চুলে শ্যাম্পু করার পর পানির সঙ্গে আপেল সিডার ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে নিন। ঝলমলে হবে চুল।

ব্রণ দূর করতে
আপেল সিডার ভিনেগারের অ্যান্টিসেপ্টিক উপাদান দূর করে ব্রণ। মুলতানি মাটির সঙ্গে ভিনেগার মিশিয়ে তৈরি করুন পেস্ট। মিশ্রণটি ব্রণের উপর লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

চুলকানি দূর করতে
ত্বকের চুলকানি দূর করতে পারে আপেল সিডার ভিনেগার। ভিনেগার ও পানির মিশ্রণ আক্রান্ত ত্বকে লাগিয়ে রাখুন সারারাত। পরদিন সকালে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে দূর হবে চুলকানি।

/এনএ/

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি