মুখে লবঙ্গ অথবা এলাচ রাখছেন? সতর্ক থাকুন

জীবনযাপন ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫, ১৮:০০আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১৮:১০

অনেকে দুর্গন্ধ এড়াতে সবসময় মুখে লবঙ্গ বা এলাচ রাখেন। এতে নিশ্বাস খুব সজীব লাগে। কিন্তু এই পন্থা অভ্যাসে পরিণত করলে সমস্যা দেখা দিতে পারে।

চিকিৎসকরা বলছেন, লবঙ্গ কিংবা এলাচ সারাক্ষণ মুখের ভেতর রাখা মোটেই ভালো নয়। এগুলো মাঝে মধ্যে খেলে উপকার আছে ঠিকই, কিন্তু এটি অভ্যাস করে ফেললে সমস্যা।

মুখে লবঙ্গ বা এলাচ রাখা দুর্গন্ধ দূর হওয়া ছাড়াও হজমে সহায়ক, এমন একটা ধারণা আছে। এটা ভ্রান্ত নয়, বরং সঠিক। তাছাড়া এতে অল্প পরিমাণে জীবাণুনাশক গুণও আছে। কিন্তু এক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন না করলে লম্বা সময় পর মুখে ক্ষতির সম্মুখীন হতে হয়।

লবঙ্গ অত্যধিক ব্যবহারের কারণে মুখের ভেতরের কোমল টিস্যুতে জ্বালা-পোড়া অনুভূতি সৃষ্টি হতে পারে। লবঙ্গ বেশি খেলে দাঁত বা মাড়ির সংবেদনশীলতা বেড়ে যায়। এছাড়া লবঙ্গতে থাকা ইউজেনল বেশি পরিমাণে ক্ষতিকর হতে পারে।

এলাচ বেশি সময় মুখে রাখলে দাঁতের এনামেলে চাপ সৃষ্টি হতে পারে। চিনি-মিশ্রিত এলাৎচের (যেমন কিছু মিষ্টি এলাচ) কারণে দাঁতে ক্ষত সৃষ্টি হতে পারে।

লবঙ্গ ও এলাচ (ছবি: সংগৃহীত)

সমাধান কী

  • কারও নিশ্বাসের বিষয়ে খুব বেশি অস্বস্তি থাকলে প্রতিদিন এক-দুইবার সীমিত পরিমাণে লবঙ্গ বা এলাচ ব্যবহার করা যেতে পারে। দীর্ঘ সময় ধরে লবঙ্গ/এলাচ মুখে রেখে চিবানো কিংবা গালের এক পাশে রেখে দেবেন না।
  • দাঁত অথবা মাড়ির সমস্যা, অ্যাসিডিটি কিংবা মুখে ঘা থাকলে লবঙ্গ/এলাচ নিয়মিত ব্যবহার না করাই ভালো।
  • দীর্ঘমেয়াদি দুর্গন্ধ বা মুখের ভেতর সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। লবঙ্গ ও এলাচের মতো মসলা খেয়ে কখনোই এসব দূর হওয়ার নয়।
/জেএইচ/
সম্পর্কিত
উপসর্গ মিললেই ওষুধ নয়, ইন্টারনেট দেখে চিকিৎসা নিতে যেসব সাবধানতা অবলম্বন করবেন
জেনে নিন ৫৬ বছরের সাইফ আলী খানের সহজ ডায়েট পরিকল্পনা
প্রতিদিন এক মাস আদা খেলে শরীরে কী পরিবর্তন হতে পারে
সর্বশেষ খবর
ঈদে মিলাদুন্নবীতে থাকছে যেসব আয়োজন
ঈদে মিলাদুন্নবীতে থাকছে যেসব আয়োজন
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে জোরালো অভিযানে ডিএমপি
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে জোরালো অভিযানে ডিএমপি
সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্পের ক্ষোভ, নতুন উত্তেজনা
সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্পের ক্ষোভ, নতুন উত্তেজনা
নতুন বিমানবন্দর বা টার্মিনাল চালু হলে পুরোনো বিমানবন্দরের কী হয়
নতুন বিমানবন্দর বা টার্মিনাল চালু হলে পুরোনো বিমানবন্দরের কী হয়
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক