বাচ্চাদের পুষ্টির জন্য কী খাওয়াবেন

জীবনযাপন ডেস্ক 
২৪ মে ২০২৬, ১৬:০৩আপডেট : ২৪ মে ২০২৬, ১৭:৫৭

দেশে হামের প্রাদুর্ভাব হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এমন অবস্থায় তড়িঘড়ি করে টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে সরকার। তবে চিন্তার বিষয় হচ্ছে, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হলেও হামে মৃত্যুর সংখ্যা এখনও কমছে না।

গত ১৫ মার্চ থেকে শনিবার (২৩ মে) পর্যন্ত হামের উপসর্গে এবং নিশ্চিত হামে দেশে ৫১২ শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছর বিশ্বে এটি হামে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। ফলে জনমনে প্রশ্ন উঠছে—টিকা কার্যক্রম চলমান থাকার পরও কেন মৃত্যুহার নিয়ন্ত্রণে আসছে না।

সংশ্লিষ্টরা বলছেন, অপুষ্টিতে ভোগা শিশুদের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি না হওয়ায় তারা সহজেই হামের সংক্রমণে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুঝুঁকি বাড়ছে। এ কারণে শুধু টিকা নয়, শিশুর পুষ্টি নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) নির্দেশনা অনুযায়ী শিশুকে সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ানো হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, যা হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, শিশুর বয়স ৬ মাস পূর্ণ হওয়ার পর মায়ের দুধের পাশাপাশি ধীরে ধীরে পরিপূরক খাবার দেওয়া জরুরি। এ সময় শিশুর সঠিক বৃদ্ধি ও পুষ্টি নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ানো উচিত।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) গাইডলাইন অনুযায়ী, ৬-২৩ মাস বয়সী শিশুদের জন্য বিভিন্ন ধরনের সহজপাচ্য ও পুষ্টিসমৃদ্ধ খাবার দেওয়া যেতে পারে। এর মধ্যে রয়েছে—সবজি ও ডাল দিয়ে তৈরি খিচুড়ি, ডিম খিচুড়ি এবং আয়রনের ঘাটতি পূরণে কলিজা খিচুড়ি। পাশাপাশি ডিম সুজি বা পুষ্টিমান বাড়াতে গাজর ও নারকেল যোগ করে সুজির হালুয়া অথবা মিষ্টি কুমড়া ও নারকেলের হালুয়া শিশুদের জন্য খুবই উপযোগী খাবার।

নাস্তার বিকল্প হিসেবে চিড়ার পোলাও, সাগু আলুর বড়া এবং ঘরে তৈরি পুষ্টি গুঁড়া (চাল, ডাল ও বাদামের মিশ্রণ) খাওয়ানো যেতে পারে।

এছাড়া সহজে হজমযোগ্য মিষ্টি কুমড়ার স্যুপও ছোট শিশুদের জন্য ভালো একটি তরল খাবার হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞদের মতে, এসব খাবারে আমিষ, ক্যালরি, ভিটামিন, খনিজ ও আঁশযুক্ত উপাদানের সঠিক ভারসাম্য থাকা প্রয়োজন। স্থানীয়ভাবে সহজলভ্য রঙিন শাকসবজি, যেমন- গাজর, পালং শাক, মিষ্টি কুমড়া, ডিম, কলিজা এবং পরিমিত তেল ব্যবহার করলে খাবারের পুষ্টিমান আরও বাড়ে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত ও সঠিক পরিমাণে এসব পরিপূরক খাবার শিশুর শারীরিক বৃদ্ধি ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

/এসও/এমএএল/এমওএফ/
সম্পর্কিত
খাদ্যগুদামে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী
শিশুদের স্ক্রিন টাইম নিয়ে যে ধারণা বদলে দিচ্ছে নতুন গবেষণা
তাপপ্রবাহে শিশুদের সুরক্ষায় যা করবেন
সর্বশেষ খবর
মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ
মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ
পিংক বাসগুলো নারীর, অন্য সব বাস কি তবে পুরুষের 
পিংক বাসগুলো নারীর, অন্য সব বাস কি তবে পুরুষের 
নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ৭৮৮, সুড়ঙ্গে আটকা শত শত শ্রমিক
নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ৭৮৮, সুড়ঙ্গে আটকা শত শত শ্রমিক
আলোচিত শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় ঘোষণা চলছে
আলোচিত শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় ঘোষণা চলছে
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক