নেইল পলিশ কতটা নিরাপদ, স্বাস্থ্যঝুঁকি আছে কি

জীবনযাপন ডেস্ক 
১১ জুন ২০২৬, ০৮:৩০আপডেট : ১১ জুন ২০২৬, ০৮:৩০

সুন্দর নখের প্রতি আগ্রহ ও নেইল আর্টের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। লম্বা, সূচালো নখে চার্মস, মুক্তা, স্মাইলি, কার্টুন বা অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের নকশা এখন ফ্যাশনের বড় অংশ হয়ে উঠেছে। এই প্রবণতা এতটাই বেড়েছে যে গ্র্যান্ড ভিউ রিসার্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বৈশ্বিক নেইল সেলুন বাজারের মূল্য ছিল ১১ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০৩০ সালের মধ্যে ২০ দশমিক ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

টেলিভিশন ব্যক্তিত্ব কার্দাশিয়ান–জেনার বোনেরা এবং মার্কিন গায়িকা নিকি মিনাজ নিয়মিত নতুন ম্যানিকিউর করা নখ প্রদর্শন করেন। তাদের অনুসরণ করে অনেকেই নিয়মিত সেলুনে গিয়ে নখ সাজিয়ে থাকেন। তবে এর মধ্যেই অনেকেই খেয়াল করেন না নেইল পলিশে ব্যবহৃত উপাদানগুলো।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে—নেইল পলিশ ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন গুরুগ্রাম-ভিত্তিক কনসালট্যান্ট সার্জিক্যাল অনকোলজিস্ট ডা. ভার্তিকা বিশ্বানি।

নেইল পলিশ কি ক্যানসারের কারণ হতে পারে

তিনি জানান, প্রচলিত নেইল পলিশে ফরমালডিহাইড, টলুইন ও ডিবিপির মতো ক্ষতিকর রাসায়নিক থাকতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফরমালডিহাইডকে গ্রুপ–১ কার্সিনোজেন হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।

তবে তিনি বলেন, যারা মাঝে মধ্যে নেইল পলিশ ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে ক্যানসারের ঝুঁকি তুলনামূলকভাবে অনেক কম। বিপরীতে, সেলুন কর্মীরা প্রতিদিন দীর্ঘ সময় এসব রাসায়নিকের সংস্পর্শে থাকায় তাদের মধ্যে নাসোফ্যারিঞ্জিয়াল ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।

অর্থাৎ, শুধু রাসায়নিকের উপস্থিতিই নয়, বরং কতক্ষণ ধরে সংস্পর্শে থাকা হচ্ছে সেটিও ঝুঁকি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইউভি ল্যাম্প কি ঝুঁকিপূর্ণ

ডা. ভার্তিকা বিশ্বানি ২০২৩ সালের একটি গবেষণার কথা উল্লেখ করে জানান, নেইল পলিশ দ্রুত শুকাতে ব্যবহৃত ইউভি (UV) ল্যাম্প ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। কারণ এ ইউভি রশ্মি ডিএনএ-তে পরিবর্তন ঘটাতে সক্ষম।

তবে তিনি সতর্ক করে বলেন, এসব গবেষণা এখনো মূলত ল্যাবরেটরি পর্যায়ে সীমাবদ্ধ। মানুষের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে গবেষণা এখনো চলছে।

কীভাবে ঝুঁকি কমাবেন

নেইল পলিশ ব্যবহারের ঝুঁকি পুরোপুরি এড়ানো না গেলেও কিছু সতর্কতা মেনে চললে তা অনেকটাই কমানো সম্ভব বলে জানান বিশেষজ্ঞরা। এর মধ্যে রয়েছে—

  • ‘5-free’, ‘10-free’ বা ‘13-free’ লেবেলযুক্ত পণ্য ব্যবহার করা
  • উপাদানের তালিকা দেখে ফরমালডিহাইড, টলুইন, ডিবিপি, ক্যাম্ফর বা টিপিও এড়িয়ে চলা
  • ইউভি ল্যাম্প ব্যবহারের সময় সানস্ক্রিন ব্যবহার করা
  • সেলুনে ব্যবহৃত পণ্য সম্পর্কে আগেই জেনে নেওয়া

ট্রেন্ডে পরিবর্তন

আকর্ষণীয় বিষয় হলো, ২০২৬ সালে ‘ন্যাচারাল’ বা ‘বেয়ার নখ’ ট্রেন্ড জনপ্রিয় হয়ে উঠছে। হালকা শাইনযুক্ত, পরিচ্ছন্ন প্রাকৃতিক নখ এখন ‘কোয়াইট লাক্সারি’ ফ্যাশনের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে অনেকেই এখন দীর্ঘ সময়ের সেলুন অ্যাপয়েন্টমেন্টের বদলে সহজ ও কম রক্ষণাবেক্ষণযোগ্য স্টাইল বেছে নিচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, সচেতনতা থাকলে সৌন্দর্যচর্চা ও স্বাস্থ্য—দুটিই একসঙ্গে বজায় রাখা সম্ভব।

সূত্র: এনডিটিভি

/এমএএল/
সম্পর্কিত
প্লাস্টিক আবৃত কাগজের কাপে গরম চা–কফি কতটা ঝুঁকিপূর্ণ
যে ১০ জনপ্রিয় খাবার ৫০ বছরের পর সতর্কতার সঙ্গে খাওয়া উচিত
টানা একমাস ডিম খেলে বদলে যেতে পারে আপনার সুস্থতা
সর্বশেষ খবর
শাপলা চত্বর মামলা: গ্রেফতার না হলে আগামি সপ্তাহে আত্মসমর্পণ করছেন লতিফ সিদ্দিকী
ককরোচ জনতা পার্টির মুখপাত্রকে ‘অকর্মণ্য’ বললেন কঙ্গনা
তরুণদের নিয়ে ব্রাজিলকে এগিয়ে নিতে চান আনচেলত্তি 
জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি জরিমানা: জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ
সর্বাধিক পঠিত
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার আট প্রকল্প অনুমোদন