গ্রীষ্মে সুস্থ থাকতে যেসব খাবার খেতে বলছেন বিশেষজ্ঞরা

জীবনযাপন ডেস্ক 
৩০ জুন ২০২৬, ০৮:৪৫আপডেট : ৩০ জুন ২০২৬, ০৮:৪৫

গ্রীষ্মকাল শুরু হলেই শরীর ঠান্ডা রাখা এবং হাইড্রেটেড থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রচণ্ড গরম ও আর্দ্রতার কারণে শরীরে পানিশূন্যতা, দুর্বলতা, মাথাব্যথা এবং হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে। এ অবস্থায় সঠিক খাদ্যাভ্যাস শরীর সুস্থ ও কর্মক্ষম রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকরা বলছেন, গরমের দিনে এমন খাবার খাওয়া উচিত, যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে, পানিশূন্যতা দূর করে এবং শক্তি বজায় রাখে। এ সময় খাদ্যতালিকায় কিছু নির্দিষ্ট খাবার নিয়মিত রাখার পরামর্শ দেওয়া হয়।

তাহলে আসুন জেনে নিই গ্রীষ্মের দিনে কোন খাবারটি আপনার জন্য খুবই উপকারী।

তরমুজ

তরমুজে প্রচুর পানি থাকে, যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এতে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা শরীর ঠান্ডা রাখতে সহায়ক। তাই গ্রীষ্মকালে তরমুজ অবশ্যই খাওয়া উচিত।

দই

দইয়ে থাকা প্রোবায়োটিকস হজমশক্তি উন্নত করে এবং পাচনতন্ত্রকে সুস্থ রাখে। এটি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। দই থেকে বাটারমিল্ক বা ঘোল তৈরি করেও পান করা যায়।

ডাবের পানি
ডাবের পানি ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ, যা শরীরকে দ্রুত হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও কার্যকর ভূমিকা রাখে।

সালাদ
গরমের দিন খাদ্যতালিকায় অবশ্যই সালাদ রাখা উচিত। সবজি ও ফলমূল দিয়ে তৈরি বিভিন্ন ধরনের সালাদে থাকে ভিটামিন, মিনারেল ও অ্যান্টি-অক্সিডেন্ট। এসব উপাদান শরীরকে সুস্থ ও সতেজ রাখতে সহায়তা করে।

লেবুর পানি
লেবুর পানি শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি ভিটামিন সি সরবরাহ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত লেবুর পানি পান করলে শরীর সতেজ ও কর্মক্ষম থাকে। এছাড়া লেবুর পানিতে থাকে অ্যান্টি-অক্সিডেন্টও, যা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তাই সুস্থ্য ও প্রাণবন্ত থাকতে গরমের দিনগুলোতে প্রতিদিনই খাবারের তালিকায় রাখুন লেুর পানি।

বিশেষজ্ঞদের মতে, গরমের সময় এসব খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখলে শরীর সুস্থ রাখা এবং গরমজনিত সমস্যাগুলো এড়ানো সম্ভব।


তথ্যসূত্র: হেলথলাইন, ওয়েবএমডি এবং হার্ভার্ড হেলথ পাবলিশিং।

 

 

/এমএএল/
সম্পর্কিত
হরমোনজনিত সমস্যায় ঘরেই থাকা এক উপাদানের পরামর্শ দিলেন ভাগ্যশ্রী
গরম আবহাওয়ায় ঘর ও নিজেকে ঠান্ডা রাখার ছয়টি উপায়
জয়েন্ট সুরক্ষায় ১৪টি বিশেষজ্ঞ পরামর্শ
সর্বশেষ খবর
মন্ত্রীদের কাঠগড়ায় তুলে কী বার্তা দিচ্ছেন বিএনপির এমপিরা
মন্ত্রীদের কাঠগড়ায় তুলে কী বার্তা দিচ্ছেন বিএনপির এমপিরা
জার্মানির পর বিশ্বকাপ থেকে বাদ পড়লো নেদারল্যান্ডস
জার্মানির পর বিশ্বকাপ থেকে বাদ পড়লো নেদারল্যান্ডস
এসএসসি পাসে আনসার ব্যাটালিয়নে চাকরির সুযোগ, আবেদনগ্রহণ চলছে
এসএসসি পাসে আনসার ব্যাটালিয়নে চাকরির সুযোগ, আবেদনগ্রহণ চলছে
দুর্বৃত্তদের হামলার শিকার জবির পুরোহিত 
দুর্বৃত্তদের হামলার শিকার জবির পুরোহিত 
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি