নন-স্টিক প্যান দ্রুত নষ্ট হচ্ছে? দীর্ঘদিন ভালো রাখতে মানুন এই নিয়ম

জীবনযাপন ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ০৯:৩০আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৯:৩০

বর্তমান সময়ে প্রায় প্রতিটি রান্নাঘরেই নন-স্টিক প্যানের ব্যবহার বেড়েছে। কম তেলে রান্না করা, খাবার সহজে না লেগে যাওয়া এবং পরিষ্কার করার সুবিধার কারণে এটি বেশ জনপ্রিয়। তবে সঠিক নিয়ম না মেনে ব্যবহার করলে অল্প সময়েই নষ্ট হয়ে যেতে পারে নন-স্টিক কোটিং। চলুন জেনে নেই সঠিক নিয়ম-

খালি প্যান বেশি সময় গরম করবেন না

নন-স্টিক প্যান কখনোই দীর্ঘ সময় খালি অবস্থায় উচ্চ তাপে গরম করা উচিত নয়। এতে প্যানের কোটিং ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়ে। রান্না শুরু করার আগে অল্প পরিমাণ তেল বা মাখন দিয়ে মাঝারি আঁচে প্যান গরম করার পর রান্না করুন।

ধাতব খুন্তির বদলে ব্যবহার করুন কাঠ বা সিলিকন

নন-স্টিক প্যানে ধাতব খুন্তি, চামচ বা ধারালো কোনও রান্নার সরঞ্জাম ব্যবহার না করার পরামর্শ দিয়ে থাকে নন-স্টিকি পণ্য প্রস্তুতকারক কোম্পানিগুলো। কারণ এসব উপকরণ কোটিংয়ে আঁচড় ফেলে, যা ধীরে ধীরে প্যানের কার্যকারিতা কমিয়ে দেয়। এর পরিবর্তে কাঠ, সিলিকন বা নাইলনের তৈরি রান্নার সরঞ্জাম ব্যবহার করলে প্যান দীর্ঘদিন ভালো থাকে।

পরিষ্কার করার সময়ও প্রয়োজন সতর্কতা

রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গরম প্যান ঠান্ডা পানিতে ডুবিয়ে দেওয়া উচিত নয়। এতে তাপমাত্রার আকস্মিক পরিবর্তনের কারণে প্যানের ক্ষতি হতে পারে। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর নরম স্পঞ্জ ও হালকা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়েছে। স্টিলের স্ক্রাবার বা শক্ত ঘষামাজার উপকরণ ব্যবহার না করাই ভালো।

অতিরিক্ত তাপ নয়, মাঝারি আঁচই যথেষ্ট

প্রস্তুতকারক কোম্পানিগুলো বলছে, নন-স্টিক প্যানে অধিকাংশ রান্নাই মাঝারি তাপে করা সম্ভব। অতিরিক্ত উচ্চ তাপে রান্না করলে কোটিংয়ের স্থায়িত্ব কমে যেতে পারে। তাই প্রয়োজন ছাড়া বেশি তাপ ব্যবহার না করাই উত্তম।

বিশেষজ্ঞদের পরামর্শ

রান্নার সরঞ্জাম নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের মতে, নন-স্টিক প্যানের আয়ু অনেকটাই নির্ভর করে ব্যবহারকারীর অভ্যাসের ওপর। সঠিক তাপমাত্রা, উপযুক্ত রান্নার সরঞ্জাম এবং নিয়মিত যত্ন নিশ্চিত করলে একটি ভালো মানের নন-স্টিক প্যান দীর্ঘদিন কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব। মনে রাখুন খালি প্যান বেশি সময় গরম করবেন না। মাঝারি আঁচে রান্না করুন। ধাতব খুন্তি ব্যবহার এড়িয়ে চলুন। কাঠ, সিলিকন বা নাইলনের সরঞ্জাম ব্যবহার করুন। গরম প্যান সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে ডুবাবেন না। নরম স্পঞ্জ দিয়ে পরিষ্কার করুন।

নিয়মগুলো মেনে চললে নন-স্টিক প্যানের কোটিং দীর্ঘদিন অক্ষত থাকবে এবং রান্নাও হবে আরও নিরাপদ ও সুবিধাজনক।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্তের পর মাদ্রাসাছাত্রীর লাশ ফরেনসিকে
মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্তের পর মাদ্রাসাছাত্রীর লাশ ফরেনসিকে
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর