২৫ বছরের কারাদণ্ডের পরও শেষ হয়নি বিচার, এবার নতুন মামলায় সালমান রুশদির হামলাকারী

সাহিত্য ডেস্ক
২২ জুলাই ২০২৬, ২৩:০৭আপডেট : ২২ জুলাই ২০২৬, ২৩:০৭

লেখক সালমান রুশদিকে ছুরিকাঘাতের মামলায় দোষী সাব্যস্ত হাদি মাতারের বিরুদ্ধে এবার যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে সন্ত্রাসবাদ–সংক্রান্ত মামলার বিচার শুরু হয়েছে। দোষী প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

২৮ বছর বয়সী হাদি মাতার ২০২২ সালের আগস্টে নিউইয়র্কের একটি অনুষ্ঠানে মঞ্চে উঠে সালমান রুশদিকে ছুরিকাঘাত করেন। ওই হামলায় রুশদি গুরুতর আহত হন। তিনি একটি চোখের দৃষ্টিশক্তি হারান এবং শরীরে স্থায়ী স্নায়ু ক্ষতি হয়।

এর আগে গত বছর অঙ্গরাজ্য পর্যায়ের মামলায় মাতারকে হত্যাচেষ্টা ও হামলার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। এ জন্য তাকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নতুন ফেডারেল মামলায় তিনি সন্ত্রাসীদের সহায়তা এবং আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

এই মামলার মূল প্রশ্ন হলো, মাতার কি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ১৯৮৯ সালের ফতোয়া অনুসরণ করেই রুশদির ওপর হামলা করেছিলেন? ওই ফতোয়ায় রুশদিকে হত্যার আহ্বান জানানো হয়েছিল 'দ্য স্যাটানিক ভার্সেস' উপন্যাস প্রকাশের পর।

ছুরিকাঘাতের মামলায় দোষী সাব্যস্ত হাদি মাতার

প্রসিকিউটরদের দাবি, মাতার হামলার আগে রুশদিকে হত্যার পরিকল্পনা নিয়ে বিস্তারিত গবেষণা করেছিলেন। তার ইলেকট্রনিক ডিভাইস ও ব্যক্তিগত ডায়েরিতে হামলার পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে বলেও জানিয়েছেন তদন্তকারীরা।

তার ডায়েরিতে রুশদির বয়স নিয়ে লেখা ছিল, তিনি ‘যেকোনো দিন মারা যেতে পারেন’—তাই ‘এখনই, নয়তো কখনোই নয়’। তদন্তকারীরা আরও জানিয়েছেন, মাতারের নিউ জার্সির বাড়িতে খোমেনি ও তার উত্তরসূরি আলি খামেনির ছবি পাওয়া গেছে।

প্রসিকিউটরদের অভিযোগ, হামলার আগে মাতার প্রচারণামূলক ভিডিও তৈরি ও ছড়িয়েছিলেন। ইরানে থাকা এক ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ ছিল বলেও আদালতে দাবি করা হয়েছে। ওই ব্যক্তির কাছে মাতার জানতে চেয়েছিলেন, রুশদিকে হত্যার ফতোয়া এখনো কার্যকর আছে কি না।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হওয়া এই ফেডারেল বিচার প্রায় দুই সপ্তাহ চলতে পারে। রুশদি নিজেও আদালতে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।

/জেড-এস/
সম্পর্কিত
কমা নিয়ে ধর্মঘট থেকে রুশ বিপ্লবের সূচনা
সালমান রুশদিকে আজীবন সম্মাননা দেবে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড
ভিসুভিয়াসের ছাইয়ে চাপা পড়েছিল ১ হাজার ৮০০ বই, ২ হাজার বছর পর মিলল হারানো গ্রিক গ্রন্থ!
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত