‘এবং বই’ বুক রিভিউ প্রতিযোগিতা, সর্বোচ্চ পুরস্কার ১০ হাজার টাকা

সাহিত্য ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৯

বই বিষয়ক পত্রিকা ‘এবং বই’ দ্বিতীয়বারের মতো আয়োজন করছে বুক রিভিউ প্রতিযোগিতা-২০২৬। প্রতিযোগিতায় প্রতিটি বইয়ের জন্য প্রথম পুরস্কার ১০ হাজার টাকা।

রিভিউয়ের জন্য নির্ধারণ করা হয়েছে লেখক ও বিজ্ঞানী আশরাফ আহমেদের প্রবন্ধগ্রন্থ ‘বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান লেখক বেগম রোকেয়া’ এবং উপন্যাস ‘আলো ছায়ার খেলা’। বই দুটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী।

প্রতিটি বই থেকে পাঁচজন করে মোট ১০ জনকে পুরস্কৃত করা হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে ১০ হাজার, ৫ হাজার ও ৩ হাজার টাকা। পরবর্তী চারজন পাবেন ২ হাজার টাকা করে। সেরা ১০ জনকে এক হাজার টাকা সমমূল্যের বইও দেওয়া হবে।

নির্ধারিত দুটি বইয়ের যেকোনো একটি নিয়ে বাংলা ভাষায় ১২০০ থেকে ২০০০ শব্দের মধ্যে রিভিউ লিখে জমা দিতে হবে। জমা দেওয়ার শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৬। রিভিউটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে সুতন্নী এমজে ফন্টে লিখে [email protected] ঠিকানায় পাঠাতে হবে।

/জেড-এস/
সম্পর্কিত
যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসা পেলেন শিল্পী তারেক আমিন
জো বাইডেনের স্মৃতিকথাসহ আসছে যে ৫ বই
এআই প্রশিক্ষণে বিরল বই ধ্বংস করছে অ্যামাজন
সর্বশেষ খবর
ক্যানসারের তহবিল চুরি করে রাজকীয় বিয়ে, ব্রিটিশ-বাংলাদেশি তামিমের কারাদণ্ড
ক্যানসারের তহবিল চুরি করে রাজকীয় বিয়ে, ব্রিটিশ-বাংলাদেশি তামিমের কারাদণ্ড
বিমানে বোয়িং আছে কতটি, লাগবে কতটি?
বিমানে বোয়িং আছে কতটি, লাগবে কতটি?
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
বাপেক্সকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী
বাপেক্সকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা