‘দেশ ও একটি জঠরের মৃত্যু’ উপন্যাসের মোড়ক উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ মার্চ ২০২৩, ০১:৩৭ আপডেট : ১৫ মার্চ ২০২৩, ০১:৪১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কথা সাহিত্যিক জয়শ্রী দাসের ‘দেশ ও একটি জঠরের মৃত্যু’ উপন্যাসের মোড়ক উন্মোচন হয়েছে। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় মোড়ক উন্মোচন হয়। 

এ সময় উপন্যাসটির বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করে উপস্থিত অতিথিরা। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কথাসাহিত্যিক জয়শ্রী দাস। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘বইটি যদিও ছোট, তবে এর বিশালতা সমুদ্রের মতো। কারণ এই বইটিতে একটি দেশ বিবর্তিত হয়েছে, একজন মা বিবর্তিত হয়েছে। এমনকি একটি নবজাতকও বিবর্তিত হয়েছে। বইটিতে এই তিন চরিত্রেরই মৃত্যু হয়েছে। কিন্তু এই মৃত্যুর মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে একটা জাতি। আর সেটিই হচ্ছে আমাদের স্বাধীনতা।’ 

বিশেষ অতিথির বক্তব্যে কলামিস্ট ও সাংবাদিক আবেদ খান বলেন, ‘আমি বইটি পড়েছি। এর কেন্দ্রীয় যে চরিত্র তাকে আমি চিনি। ব্যক্তিগত না পারিবারিকভাবে চিনি। বইটিতে আমার গ্রাম, আমার মানুষ উঠে এসেছে। এই বইয়ে যে শেষ পরিণতি হয়েছে, সেটা আমার জন্য মেনে নেওয়া খুবই কষ্টের ছিল। আশা করি সকলেই বইটি পড়বেন, এতে করে জয়শ্রী উৎসাহিত হবে।’ 

বিশেষ অতিথির বক্তব্যে বিএসটিআই এর সাবেক অতিরিক্ত সচিব এ কে ফজলুল আহাদ বলেন, ‘বইটিতে আমার সম্পর্কে যা বলা হয়েছে তা মূলত আমার ছাত্র জীবনের গল্প।’

কবি নাসির আহমদ বলেন, ‘লেখিকাকে আমি জানতাম কলামিস্ট হিসেবে। আমি আগেও তার বেশ কিছু লেখা পড়েছিলাম। এই বইটিকে আমি উপন্যাস না বলে ‘প্রায় উপন্যাস’ বলতে চাই কারণ বইটিতে কাজ করার আরও অনেক কিছু রয়ে গেছে। আগামী সংস্করণে লেখিকা বইটির ভাষা নিয়ে কাজ করবেন বলে আমি আশা করছি।’ 

‘দেশ ও একটি জঠরের মৃত্যু’ উপন্যাসের প্রকাশক টাঙ্গন প্রকাশনীর প্রকাশক অজয় কুমার রায়। 

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক সচিব মো. নজরুল ইসলাম,  কবি আসাদ কাজল, মানিক লাল ঘোষসহ অনেকে।

/এএজে/ /এসপি/
সম্পর্কিত
বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যেভাবে বর্ণনা করা হলো স্বাধীনতার ইতিহাস
স্ত্রী-মেয়ে কবর খুঁড়ে মুক্তিযোদ্ধার দাফনের ঘটনা তদন্তে কমিটি হবে: মন্ত্রী
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল প্রকৃত জনযুদ্ধ: স্পিকার
সর্বশেষ খবর
নাশকতা ঠেকাতে সরকারি ও বিরোধী দলের ঐকমত্য সম্ভব?
নাশকতা ঠেকাতে সরকারি ও বিরোধী দলের ঐকমত্য সম্ভব?
দফায় দফায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ: পাল্টাপাল্টি ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ 
দফায় দফায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ: পাল্টাপাল্টি ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ 
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: একাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১৫
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: একাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১৫
২৭ বছর পর চার গোলের জয়, অবিশ্বাস্য ফারহান হামজারা 
২৭ বছর পর চার গোলের জয়, অবিশ্বাস্য ফারহান হামজারা 
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন