শেরে বাংলা এ কে ফজলুল হকের 'বেঙ্গল টুডে' ।। পর্ব—০২

অনুবাদ : আলমগীর মোহাম্মদ
০৯ নভেম্বর ২০২৬, ১০:০০ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৮:৪৭

এবার স্যার জন হার্বার্টের প্রসঙ্গে আসি। আমাকে পরিষদকে বলতে হবে যে, আমরা একসাথে কাজ শুরু করার পর কিছু সময় পর্যন্ত তিনি আমার প্রতি একজন বিবেচনাশীল বন্ধু ছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে, বাংলায় আমিই প্রথম ব্যক্তি যার সাথে তিনি কথা বলেছেন। তিনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি একজন সাংবিধানিক গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন। আমি মুখ্যমন্ত্রী হিসেবে কোনো হস্তক্ষেপ ছাড়াই প্রশাসন চালাতে পারব। তিনি এমনকি মৃদু ইঙ্গিত দিয়েছিলেন যে, রাজা যেমন মিস্টার চেম্বারলিনের কাছে, তিনিও আমার কাছে তেমনই হবেন। কিছুদিন স্যার জন হার্বার্ট তার কথা রেখেছিলেন। তার পূর্বসূরিদের মতো মন্ত্রীদের সাথে সহযোগিতার নীতি বজায় রেখেছিলেন। তবে ধীরে ধীরে তিনি প্রশাসনের খুঁটিনাটি বিষয়ে হস্তক্ষেপ করতে শুরু করেন। তার দৃষ্টিভঙ্গি চাপিয়ে দেওয়ার জন্য এমন অনমনীয়তা দেখাতে থাকেন যা মন্ত্রীদের নিজস্ব দায়িত্ব পালনের স্বাধীনতার সাথে অসংগতিপূর্ণ ছিল। আমরা অবশ্য ভেবেছিলাম এই ত্রুটিগুলো সাময়িক এবং সময়ের সাথে সাথে দূর হয়ে যাবে।

১৯৪১ সালের শেষদিকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাপ্রবাহ ঘটে। ফলে প্রাদেশিক স্বায়ত্তশাসনের শুরু থেকে বাংলায় কার্যকর থাকা মন্ত্রিসভা ভেঙে যায়। ১৯৪১ সালের মাঝামাঝি সময়ে 'ন্যাশনাল ডিফেন্স কাউন্সিল'-এর সদস্যপদ নিয়ে জনাব জিন্নাহর সাথে আমার মতভেদ দেখা দেয়। আমি তর্কের পর সেই সদস্যপদ থেকে পদত্যাগ করলেও, আমার পদত্যাগপত্রের ভাষা নিয়ে জনাব জিন্নাহ তীব্র আপত্তি তোলেন। এখন তা স্পষ্ট যে, আমার মন্ত্রিসভার তৎকালীন কয়েকজন সহকর্মী আমাকে ক্ষমতা থেকে সরিয়ে নিজেরা ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছিলেন এবং কেবল একটি সুযোগের অপেক্ষায় ছিলেন। জনাব জিন্নাহর সাথে আমার বিরোধ তাদের সেই সুযোগটি করে দেয়। ১৯৪১ সালের ১ ডিসেম্বর কোনো আগাম সংকেত ছাড়াই আমার ছয়জন সহকর্মী একযোগে পদত্যাগ করেন। এরপর আরও দুজন পদত্যাগ করেন। আমি গভর্নরের পরামর্শে পদত্যাগপত্র জমা দেই যাতে তিনি নতুন মন্ত্রিসভা গঠন করতে পারেন। আমার ষড়যন্ত্রকারী সহকর্মীরা হিন্দু সহকর্মীদের পেতে আকাশ-পাতাল এক করেছিলেন। কিন্তু তারা পুরোপুরি ব্যর্থ হন। উল্টো পরিষদের বিভিন্ন গোষ্ঠী আমার চারপাশে ঐক্যবদ্ধ হয়। ১৩৭ জন এমএলএ স্বপ্রণোদিত হয়ে গভর্নরের কাছে স্মারকলিপি পাঠান। স্মারকলিপিতে বলেন, তারা আমার নেতৃত্বে সংবিধান অনুযায়ী কাজ করতে ইচ্ছুক। অন্যদিকে অ্যাসেম্বলিতে 'মুসলিম লীগ পার্লামেন্টারি পার্টি' নামধারী প্রায় চল্লিশজন সদস্য দূরে সরে থাকেন। আমি তাদের সাথে নিয়ে সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু তারা একগুঁয়েভাবে তা প্রত্যাখ্যান করেন।

আপনি ভাবতে পারেন যে গভর্নরের জন্য পরবর্তী পদক্ষেপটি ছিল আমাকে মন্ত্রিসভা গঠনের জন্য ডাকা। কিন্তু তিনি এমন এক পন্থা অবলম্বন করলেন যা একই সাথে অস্বাভাবিক এবং অসাংবিধানিক। তিনি দীর্ঘ সময় অপেক্ষা করলেন দেখার জন্য যে স্যার নাজিমুদ্দিন সংখ্যাগরিষ্ঠতা পান কি না। যখন তিনি শেষ পর্যন্ত স্যার নাজিমুদ্দিনকে মুখ্যমন্ত্রী হিসেবে পাওয়ার আশা ছেড়ে দিলেন। সম্ভবত অন্য কোনো মহলের চাপে পড়ে ১০ দিন দ্বিধা করার পর, ১৯৪১ সালের ১১ই ডিসেম্বর স্যার জন আমাকে মন্ত্রিসভা গঠনের অনুরোধ জানান। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই যেভাবে মিস্টার শরৎচন্দ্র বসুকে হঠাৎ গ্রেফতার করে আমার দলকে পঙ্গু করে দেওয়া হয়েছিল সে বিষয়ে আমি এখানে বিস্তারিত বলব না। ১২ ডিসেম্বরের মধ্যে আমি আমার আটজন সহকর্মীর নাম জমা দিতে সক্ষম হই এবং বাকি নামগুলো জমা দেওয়ার জন্য সময় চাই। ১৭ই ডিসেম্বর নয়জন মন্ত্রী শপথ নেন । স্যার নাজিমুদ্দিন বাংলায় মুসলিম লীগের স্বার্থ রক্ষার অযুহাতে বিরোধী দলে চলে যান।

উপরে ১৯৪১ সালের ডিসেম্বরে ‘প্রগ্রেসিভ কোয়ালিশন’ মন্ত্রিসভা গঠনের ঘটনার একটি সাধারণ ও সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। তবে এর ভেতরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা স্পষ্ট করা প্রয়োজন। মনে রাখতে হবে যে ১৯৪১ সালে গঠিত এই ‘প্রগ্রেসিভ কোয়ালিশন পার্টি’ ছিল পরিষদের সেই সংখ্যাগরিষ্ঠ দল যেখানে মুসলিম লীগের হাতেগোনা কয়েকজন সদস্য এবং ইউরোপীয় পার্টি (যারা সাধারণত মন্ত্রিসভায় থাকে না) ছাড়া সব দলের প্রতিনিধিত্ব ছিল। আমি স্যার নাজিমুদ্দিন এবং তার সহকর্মীদের মন্ত্রিসভায় আসার জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু তারা রাজি হননি। তা সত্ত্বেও, ১৯৪১ সালের ডিসেম্বরে আমরা যে মন্ত্রিসভা গঠন করেছিলাম তা তৎকালীন বিধানসভার পরিস্থিতিতে একটি 'জাতীয় মন্ত্রিসভা'র সবচেয়ে কাছাকাছি ছিল। এটিই ছিল প্রথমবার যখন বিভিন্ন মতাদর্শের মুসলিম, কংগ্রেস ও অন্যান্য চিন্তাধারার হিন্দু এবং বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠী ও তফশিলি জাতি গোষ্ঠী দেশের স্বার্থে জাতীয় ও দেশপ্রেমিক আদর্শে ঐক্যবদ্ধ হয়েছিল। আমার সন্দেহ হয় যে, এই ধরনের মন্ত্রিসভা স্যার জন হার্বার্টের পছন্দ হয়নি। তাই তিনি তা গঠনে দ্বিধা করছিলেন। শেষ পর্যন্ত বাধ্য না হওয়া পর্যন্ত তা এড়িয়ে গেছেন। এটি সর্বজনবিদিত যে হিন্দু-মুসলিম এবং অন্যান্য সম্প্রদায়ের রাজনৈতিক অগ্রগতির জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা সাম্রাজ্যবাদী ব্রিটিশদের কাছে প্রীতিকর নয়। দ্বিতীয়ত, স্যার নাজিমুদ্দিনের নেতৃত্বাধীন গোষ্ঠীটি তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের হাতে একটি বড়ো রাজনৈতিক হাতিয়ার ছিল। এই ঘরানার রাজনীতিবিদদের মাধ্যমেই ব্রিটিশ শাসকরা কংগ্রেস এবং সকল জাতীয়তাবাদী আন্দোলনকে প্রতিহত করার আশা পোষণ করত।

গুরুত্বপূর্ণ কিছু ঘটনা শীঘ্রই প্রমাণ করল যে ১৯৪১ সালের ডিসেম্বরে আমাদের গঠিত মন্ত্রিসভা স্যার জন হার্বার্টের সুনজরে ছিল না। ১৯৪২ সালের জানুয়ারিতে আমি গভর্নরের কাছে মন্ত্রিসভা সম্প্রসারণের অনুরোধ জানাই। বিশেষ করে তফশিলি জাতির দুজন মন্ত্রী নিয়োগের কথা বলি। আমি সংসদীয় সচিব নিয়োগের বিষয়েও জোর দেই। গভর্নর আমাকে পরিষ্কারভাবে জানিয়ে দেন যে বাজেট আলোচনা ও পাস হওয়ার আগে কোনো মন্ত্রিসভা সম্প্রসারণ বা সংসদীয় সচিব নিয়োগ করা হবে না। যথাসময়ে বাজেট পাস হলো, কিন্তু তিনি তবুও মন্ত্রিসভা সম্প্রসারণে রাজি হলেন না। প্রতিবার আমি বিষয়টি তুললে তিনি কোনো না কোনো অযুহাতে এড়িয়ে যেতেন, কিন্তু স্যার নাজিমুদ্দিন এবং তার সহকর্মীদের মন্ত্রিসভায় নেওয়ার জন্য তিনি অত্যন্ত ব্যাকুলতা দেখাতেন। মাঝে মাঝে তিনি বলতেন মুসলিম লীগ তাদের অবস্থান স্পষ্ট না করা পর্যন্ত কোনো সম্প্রসারণ হবে না। আমি এই তথ্যগুলো দিচ্ছি কেবল ১৯৪১ সালের মন্ত্রিসভা গঠনের সময় আমার প্রতি স্যার জনের আচরণ এবং পরবর্তীকালে সেই মন্ত্রিসভার ধ্বংসস্তূপের ওপর গঠিত স্যার নাজিমুদ্দিনের বর্তমান মন্ত্রিসভার প্রতি তার আচরণের তুলনা করার জন্য। এটুকু বলাই যথেষ্ট যে, স্যার জন হার্বার্ট বর্তমান মন্ত্রিসভা গঠনের জন্য ব্যক্তিগত প্রভাবই খাটাননি পাশাপাশি স্যার নাজিমুদ্দিন যা প্রস্তাব করেছেন তা-ই মেনে নিয়েছেন। এমনকি মন্ত্রিসভাকে সাহায্য করার জন্য তিনি চরম অযৌক্তিক সব সিদ্ধান্ত নিতেও দ্বিধা করেননি। আমার ক্ষেত্রে আমাকে নয়জন মন্ত্রী এবং একজন সংসদীয় সচিব নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। কিন্তু স্যার নাজিমুদ্দিনকে সাথে সাথেই তেরোজন মন্ত্রী, তেরোজন সংসদীয় সচিব এবং চারজন অতিরিক্ত সরকারি হুইপ দেওয়া হলো। যার ফলে জনগণের রাজস্ব থেকে বছরে প্রায় ২ লক্ষ টাকা অতিরিক্ত ব্যয় হচ্ছে।

আমি এখন আবার ১৯৪১ সালের মন্ত্রিসভা গঠনের পরের ঘটনাগুলোতে ফিরে আসি। আমি যেমন বলেছি, স্যার জন হার্বার্ট কেবল অসহযোগিতাই করেননি বরং অনেক ক্ষেত্রে সরাসরি বাধাও দিয়েছেন। দৈনন্দিন প্রশাসনের কাজে তার হস্তক্ষেপ ও বাধা আমরা তীব্রভাবে অনুভব করছিলাম। আমরা বুঝতে পারছিলাম একটি সংকটের দিকে এগোচ্ছি। সেই অনুযায়ী আমি ১৯৪২ সালের ২ আগস্ট গভর্নরের কাছে একটি চিঠি পাঠাই। পরিস্থিতি যে জটিল হচ্ছে তা ব্যাখ্যা করি। তাকে সাংবিধানিক পথে চলার অনুরোধ করি।

আমি লিখেছিলাম: "এমন এক সময়ে যখন কংগ্রেসের প্রস্তাবের প্রভাব ভারতের ভবিষ্যৎ নিয়ে আমাদের সবার হৃদয়কে গভীর উদ্বেগে পূর্ণ করেছে, তখন আমি দুর্ভাগ্যবশত আপনার কাছে এই চিঠি লিখতে বাধ্য হচ্ছি। যদি এই চিঠিপত্র আদান-প্রদান এড়াতে পারতাম! কিন্তু পরিস্থিতি অন্য কোনো বিকল্প রাখেনি। আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে বাধ্য হচ্ছি যে আজকের এই অপ্রীতিকর পদক্ষেপ নিতে আমাকে বাধ্য করার পেছনে আপনার ভূমিকা কম নয়। আপনি এই প্রদেশের গভর্নর এবং আমি আপনার মুখ্যমন্ত্রী ও প্রধান উপদেষ্টা। আমাদের পারস্পরিক সম্পর্ক আমাদের ওপর কিছু দ্বিপাক্ষিক কর্তব্য ও বাধ্যবাধকতা অর্পণ করে। আমি যখনই দেখব আপনি ভুল পথে পা বাড়াচ্ছেন, তখনই বন্ধুসুলভ কিন্তু স্পষ্ট পরামর্শ দিয়ে হস্তক্ষেপ করার দায়িত্ব আমি এড়াতে পারি না। যদি আমি বিষয়গুলোকে এভাবেই চলতে দেই, তবে আপনার প্রতি এবং এই প্রদেশের জনগণের প্রতি আমার যে দায়িত্ব রয়েছে তাতে আমি ব্যর্থ হব।... আমি নিশ্চিত যে বাংলায় একটি সাংবিধানিক সংকট এড়ানোর জন্য আমি যা অনুভব করছি তা আপনার কাছে স্পষ্টভাবে বলার সময় এসেছে। আমি একাধিকবার আপনাকে সতর্ক করেছি এবং বলেছি যে আপনি এমন এক নীতি অনুসরণ করছেন যার অনিবার্য ফলাফল হলো বাংলার সংবিধানকে কার্যত স্থগিত করা। একে ভারত শাসন আইনের ৯৩ ধারার অধীন শাসিত প্রদেশগুলোর মতো অবস্থায় নামিয়ে আনা। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে, মুষ্টিমেয় কিছু কর্মকর্তার কথা শুনে আপনি এমন আচরণ করছেন যেন আপনার মন্ত্রীদের কোনো অস্তিত্বই নেই। আপনি সচিব ও অন্যান্য স্থায়ী কর্মকর্তাদের সাথে সরাসরি কাজ করার ক্ষেত্রে স্বাধীন। মন্ত্রিসভার প্রধান হিসেবে আপনার এই মনোভাবকে আমি বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিতে পারি না। বর্তমান চিঠি বিষয়গুলোকে সঠিক পথে আনার একটি শেষ চেষ্টা। আমি আন্তরিকভাবে আশা করি এই চিঠি কাঙ্ক্ষিত প্রভাব ফেলবে। আমি মুখ্যমন্ত্রী হিসেবে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার দৃঢ় সংকল্প নিয়ে এই চিঠি লিখছি এবং আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে, যদি এর ফলে গভর্নর হিসেবে আপনার এবং মুখ্যমন্ত্রী হিসেবে আমার মধ্যে কোনো সাংবিধানিক লড়াই শুরু হয়, তবে আমি পরিণতির কথা চিন্তা না করেই আমার কর্তব্য পালন থেকে পিছিয়ে আসব না।"

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন শর্মিলা ঠাকুর, মুখ খুললেন মেয়ে
কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন শর্মিলা ঠাকুর, মুখ খুললেন মেয়ে
চাঁদা না পেয়ে ঠিকাদারের গাড়ি নেওয়ায় বিএনপি নেতা কারাগারে, সঙ্গে ছেলেও
চাঁদা না পেয়ে ঠিকাদারের গাড়ি নেওয়ায় বিএনপি নেতা কারাগারে, সঙ্গে ছেলেও
পল্লবীতে বাসে, পোস্তগোলায় গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দিয়ে পালালেন চালক
পল্লবীতে বাসে, পোস্তগোলায় গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দিয়ে পালালেন চালক
কার্যক্রম নিষিদ্ধ হলেও আ.লীগ নিয়ে উত্তপ্ত রাজনীতি
কার্যক্রম নিষিদ্ধ হলেও আ.লীগ নিয়ে উত্তপ্ত রাজনীতি
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’