স্পষ্ট আবেগের উপস্থিতি নীরেন্দ্রনাথের কবিতায় চিরদিন ছিলো

অলোকরঞ্জন দাশগুপ্ত
২৬ ডিসেম্বর ২০১৮, ১৫:০৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৫:১৭

স্পষ্ট আবেগের উপস্থিতি নীরেন্দ্রনাথের কবিতায় চিরদিন ছিলো এই মুহূর্তে একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা আমার নেই। নীরেনদার সঙ্গে আশৈশব ঘনিষ্ঠ হয়ে আছি৷ একটা অস্পষ্টতার সংগ্রাম যেন ক্রমশ বেড়ে যাচ্ছে। এলিয়টের শব্দকল্প ধার করে নিয়ে বলছি যে, 'স্পষ্ট আবেগের কবিতা' যাকে এলিয়ট বলেছেন তার উপস্থিতি চিরদিন নীরেন্দ্রনাথের কবিতায় ছিলো। কলকাতা থেকে একবার তাঁকে সাঁওতাল পরাগনায় ডাক দিয়েছিলাম। তিনি সেখানে গিয়ে বহুদিন ছিলেন। প্রথমেই অরুণকুমার সরকারকে ছন্দবদ্ধ চিঠি লিখেছিলেন। রিখিয়া পর্বের যে ফলশ্রুতি তাঁর কবিতায় থেকে গেছে, তাতে প্রকৃতির আহ্বান তাঁকে সারাজীবন সদর্থেই গ্রস্থ করে রেখেছিলো।

তাঁর সঙ্গে শেষ দেখা হয়েছিলো গতবছর। আমার মনে আছে, ক্যালিফোর্নিয়া থেকে একজন কবি এসেছিলেন কলকাতায়, তাঁর সঙ্গে দেখা করতে গিয়েই নীরেনদার সঙ্গে দেখা। তিনি নীরেন্দ্রদাকে দেখতে চেয়েছিলেন। নীরেনদা খুব প্রাত্যহিক সহজাত পোশাকে ঋজু হয়ে দাঁড়িয়ে তাঁকে সম্ভাষণ করলেন এবং তাঁকে যে অনুপ্রাণিত করলেন সে কথা আমাদের সবারই মনে আছে। সবসময় তিনি আবির্ভাব কথাটি ব্যবহার করতেন। আশাবাদের কথা ব্যক্ত করতেন এবং তিনি অন্য কবিকে অনুপ্রাণিত করতে জানতেন। এই আদর্শ আমাদের সবারই অনুসরণ যোগ্য।

অনুলিখন : অরুণাভ রাহারায়

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক