অ্যান্ড্রু মোশেন (২৬ অক্টোবর ১৯৫২) কবি হিসেবে দারুণ খ্যাতিমান। পেয়েছেন নাইটহুড এবং যুক্তরাজ্যের পোয়েট লরিয়েট মর্যাদা। যেমন লিখেছেন কবিতা, পাশাপাশি লিখেছেন বেশকিছু কবির জীবনী। সমকালীন কবিতায় তিনি সারা পৃথিবীতে শীর্ষস্থানীয়। কবি হিসেবে খ্যাতির ও সিদ্ধির চূড়ান্তে থাকার পরও তিনি সবার জন্য বোধগম্য কবিতার পথ খুঁজে চলেছেন।
লেখার আগুনে ১০টি ইন্ধন:
১. দিনের (বা রাতের) ঠিক কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আপনি লিখতে বসবেন, সেটি যথাযথভাবে ঠিক করুন, এবং সেই অনুযায়ী নিজের পুরো দিনটিকে ও নিজের পুরো জীবনকে সাজান।
২. আপনার বোধ ও বুদ্ধিকে একইসঙ্গে কাজে লাগান।
৩. সাদামাটা জীবনের অসাধারণত্বে সম্মান রাখুন।
৪. একটি ঘরে আলাদা আলাদা চরিত্রের উপকরণগুলিকে জড়ো করুন এবং সেগুলিকে নিজের জোরে দাঁড়াতে বলুন।
৫. মনে রাখবেন, অকাজের বা ফালতু-তুচ্ছ বলে কোনো কিছু নেই।
৬. অস্কার ওয়াইল্ডের কথাটা মনে গেঁথে নিন: ‘‘কেবল মাঝারিরাই উন্নত করে’’—এবং এই ধারণাটিকে চ্যালেঞ্জ করুন।
৭. আপনার লেখালেখির কাজটাকে কোন কোন কাজে লাগাবেন আর কোন কোন কাজে লাগাবেন না, তা আগেই ঠিক করুন।
৮. বিশাল কোনো কিছুর কথা ভাবুন, কিন্তু থাকুন সুনির্দিষ্ট পথে।
৯. আজকের জন্য নয়, আগামীর জন্য লিখুন।
১০. কঠিন পরিশ্রম করুন।
মূল : দ্য গার্ডিয়ান








