খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক 
১০ জুলাই ২০২৬, ১৬:১৭ আপডেট : ১০ জুলাই ২০২৬, ১৮:১২

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি। তিনি বলেন, এই হত্যাকাণ্ড ইতিহাসের স্মৃতি থেকে কখনও মুছে যাবে না।

সেপাহ সংবাদ সংস্থার প্রকাশিত এক বিবৃতিতে আহমাদ ওয়াহিদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ন্যায়বিচারের পূর্ণ বাস্তবায়ন এবং অপরাধীদের উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানান। বিশেষ করে তিনি শিশু হত্যাকারী মার্কিন সেনাবাহিনীর কথা উল্লেখ করেন।

ওয়াহিদি বলেন, আমেরিকার অপরাধী নেতারা এবং ইসলামি বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টের সমস্ত শত্রুদের অবশ্যই জানা উচিত, এই ঐশ্বরিক নেতাকে কাপুরুষোচিতভাবে হত্যা করে তারা কখনও প্রতিরোধের পতাকা মাটিতে নামিয়ে আনতে পারবে না।

তিনি আরও বলেন, শহীদদের রক্তের প্রতিশোধ এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা একটি চূড়ান্ত, বৈধ এবং কখনও বিস্মৃত না হওয়া দাবি হয়ে থাকবে।

আয়াতুল্লাহ আলি খামেনিকে নিজ শহর মাশহাদে দাফনের একদিন পর আহমাদ ওয়াহিদির এই মন্তব্য এলো। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলায় খামেনি ও তার পরিবারের চার সদস্য নিহত হওয়ার চার মাস পর বৃহস্পতিবার তাকে সেখানে দাফন করা হয়।

সূত্র: আল জাজিরা

/এএস/এমওএফ/
টাইমলাইন: আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়
১০ জুলাই ২০২৬, ১৬:১৭
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের
০৫ জুলাই ২০২৬, ০৯:৩২
০৩ জুলাই ২০২৬, ১৭:০৭
সম্পর্কিত
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা কি বাড়ছে? নতুন হিসাব পেন্টাগনের
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি
ব্যর্থ মৃত্যুদণ্ডের পর হাসপাতাল ছাড়লেন ক্রিস্টা পাইক, আবারও ফিরলেন কারাগারে
সর্বশেষ খবর
কর অঞ্চল-৩ ঢাকায় ৪৭ জনের নিয়োগ, আবেদন শুরু ১২ অক্টোবর 
কর অঞ্চল-৩ ঢাকায় ৪৭ জনের নিয়োগ, আবেদন শুরু ১২ অক্টোবর 
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনকে রিমান্ডে চায় পুলিশ
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনকে রিমান্ডে চায় পুলিশ
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
 সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি, আহত ৪ জন আইসিইউতে
 সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি, আহত ৪ জন আইসিইউতে
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?