কৃত্তিবাস পুরস্কার ২০২২ পেলেন রুদ্র আরিফ

সাহিত্য ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩০

কবি, চলচ্চিত্রবিষয়ক লেখক ও অনুবাদক রুদ্র আরিফ কলকাতার কৃত্তিবাস পুরস্কার ২০২২–এ ভূষিত হলেন। কিয়ারোস্তামির সিনে–রাস্তা শিরোনামে অনুবাদগ্রন্থের জন্য এ বছর কৃত্তিবাস পুরস্কারের নন–ফিকশন শাখায় ‘দীপক মজুমদার সম্মাননা’ পেয়েছেন তিনি।

২৪ আগস্ট ঘোষণা করা পুরস্কারটি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিনের প্রাক্কালে ৬ সেপ্টেম্বর কলকাতার শিশির মঞ্চে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারটি তুলে দেওয়া হয়। বাংলাদেশের কবি ও অনুবাদক রুদ্র আরিফের হাতে ১১০০০ কাঞ্চনমূল্য, ফুল, উত্তরীয়, মানপত্র, বই এবং মিষ্টি তুলে দিয়েছেন প্রখ্যাত প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

কলকাতার প্রকাশনাসংস্থা প্রতিভাসের উদ্যোগে বেরোনো পত্রিকা কৃত্তিবাস–এর পক্ষ থেকে প্রতিবছর মোট চারটি শাখায় এ পুরস্কার দেওয়া হয়।

ICICI Bank পঞ্চম কৃত্তিবাস পুরস্কার ২০২২-প্রাপ্ত অন্য তিনজন হলেন সন্দীপন চট্টোপাধ্যায় সম্মাননা হামিরউদ্দিন মিদ্যা (‘মাঠরাখা’ বইয়ের জন্য), উৎপলকুমার বসু সম্মাননা গৌরাঙ্গ শ্রীবাল (‘জন্মান্ধ ফকিরের মতো চাঁদ’ বইয়ের জন্য), বিশেষ কৃত্তিবাস পুরস্কার সোমনাথ চট্টোপাধ্যায় সম্মাননা মৌমিতা (সামগ্রিক লেখালেখির জন্য)।

/জেডএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের