মোস্তাফিজ কারিগরের

বস্তুবর্গ

গ্রন্থনা : এস হক
১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৩৩

বস্তুবর্গ এবছর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার ২০১৬ প্রাপ্ত মোস্তাফিজ কারিগরের উপন্যাস ‘বস্তুবর্গ।’ বইটি প্রকাশ করেছে কাগজ প্রকাশন। প্রচ্ছদ লেখক নিজেই এঁকেছেন। মূল্য ২২৫ টাকা। স্টল নং ৪২০।

‘বস্তুবর্গ’ উপন্যাসের পাণ্ডুলিপিতে ব্যক্তির অন্তর্গত দ্বন্দ্ব; শহরে বহিরাগত-উন্মুল-উদ্বাস্তু-ভাসমান এক তরুণের যাপিতজীবনের আলেখ্য, সুনিপুণভাবে তুলে ধরেছেন লেখক। সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে স্বজনহীন-বন্ধুহীন এক তরুণের প্রতিনিয়ত রক্তাক্ত হবার চিত্র দেখি এই পাণ্ডুলিপিতে। আশ্রয়ের খোঁজে, শান্তির প্রত্যাশায় মানুষ ছুটতে থাকে বর্তমান থেকে অতীতে। কখনো কখনো ঘটে ব্যক্তির রুচি ও চিন্তার বিপর্যয়; নৈতিকতা ও মূল্যবোধের চূড়ান্ত অবনতি ঘটতে দেখি আমরা। আধুনিক ঢাকা থেকে পুরান ঢাকায় কাহিনি আবর্তিত হতে হতে কল্পনা ও বাস্তবের মিশেলে কাহিনি গড়ায় ব্রিটিশ আমলের ঢাকায়। অতিলৌকিক আবহের সৃষ্টি হয় সেখানেই; তরুণ এই লেখক দক্ষতার সঙ্গে ফিরে আসেন বর্তমানে; উন্মুল জীবনের আখ্যান যেমনটা হওয়ার দরকার তেমনই এই আখ্যান। প্রবাহমান ভাষা শৈলী, উপস্থাপন কৌশল, বর্ণনারীতি ও চরিত্র চিত্রণে তরুণ কথাসাহিত্যিক মোস্তাফিজ কারিগর প্রশংসার দাবীদার।

সম্পর্কিত
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
কনির চোখে নতুন ‘দ্য গডফাদার’
প্রথমবার নারী প্রধান চরিত্রে মুরাকামির উপন্যাস
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম