কাজী আনিস আহমেদের জন্মদিনে বাতিঘরের গ্রন্থ প্রকাশ

সাহিত্য ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৬

কাজী আনিস আহমেদের জন্মদিনে বাতিঘরের গ্রন্থ প্রকাশ বিশিষ্ট কথাসাহিত্যিক কাজী আনিস আহমেদ-এর ৫০তম জন্মদিন উপলক্ষে প্রকাশনা সংস্থা ‘বাতিঘর’ প্রকাশ করেছে ‘অধরা বিশ্বের প্রতিভূ’ নামে একটি সম্মাননা গ্রন্থ। গ্রন্থটি সম্পাদনা করেছেন কবি শামীম রেজা।

‘বাতিঘর’ জানিয়েছে ‘অধরা বিশ্বের প্রতিভূ’ তাদের সবগুলো বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে। গ্রন্থটির মূল্য ১০০০ টাকা। চিত্রশিল্পী শাহজাহান বিকাশের আঁকা প্রতিকৃতি অবলম্বনে গ্রন্থটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।

গ্রন্থটির সম্পাদনা পর্ষদে আছেন: সৈয়দ মনজুরুল ইসলাম, স্বপ্নময় চক্রবর্তী, ইমদাদুল হক মিলন, কিন্নর রায়, জাকির তালুকদার, জহর সেনমজুমদার এবং সালমা বাণী।

এই সংকলনে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ২৯ জন প্রথিতযশা লেখক-গবেষক কাজী আনিসের গল্প-উপন্যাসের মূল্যায়ন করেছেন।

আজ শনিবার কাজী আনিস আহমেদের ৫০তম জন্মদিন। তিনি ইংরেজি ভাষায় লেখালেখি করেন।

তার ‘ফোরর্টি স্টেপস’ উপন্যাসিকা প্রথম প্রকাশিত হয় আমেরিকার মিনেসোটা রিভিউ-এ, ২০০০ সালে। গল্পগ্রন্থ ‘গুড নাইট মি. কিসিঞ্জার অ্যান্ড আদার স্টোরিজ’ বাংলাদেশে প্রকাশ করে ইউপিএল, ২০১২ সালে এবং যুক্তরাষ্ট্রে দ্যা আননেম্ড প্রেস, ২০১৪ সালে। উপন্যাস ‘দ্যা ওয়ার্ল্ড ইন মাই হ্যান্ডস’ প্রকাশ করেছে ভিনটেজ/র‌্যানডম হাউজ, ২০১৩ সালে। তার সবগুলো বই কাগজ প্রকাশন থেকে বাংলায় অনূদিত হয়েছে।  

//জেডএস//
সম্পর্কিত
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
কনির চোখে নতুন ‘দ্য গডফাদার’
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি