দুই বিধবার ঘর তো পদ্মার চর নাওখান উপুড় তো বৈঠা দুপুর শাদা ছাদ বলে ধরবি তো মরবি নীল দেয়াল শাসায় নড়বি তো পড়বি কালো মেঝে ডাকে আয় তো লড়বি! বাগানে মাধবীলতা ও রবীন্দ্রনাথ তো এই বুঝি স্বাধীনতা!