প্রেমের কবিতা

দাউদ হায়দার
২৫ অক্টোবর ২০১৯, ০৭:০০আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ০৭:০০

প্রেমের কবিতা

একথা ঠিক

তোমার চুম্বন ছিল আকারমাত্রিক

তোমার চাহনি ছিল বিহ্বল

মনে হয়, বিস্ফোরণ-ভরা শরীরের কোলাহল

বলেছিলাম, ‘আয় বৃষ্টি ঝেঁপে’

তুমি বললে, ‘ঝরুক বর্ষণ সংক্ষেপে’

১৮ জুন, ২০১৯, মাদ্রিদ, স্পেন

তোমাকে নিয়ে যে—গুঞ্জরন

নিশ্চয় উৎস আছে কোথাও

প্রণয়ের যে সংক্ষিপ্ত মনন

মূলে প্রবাহমান জলতরঙ্গ উধাও

২০ জুন, ২০১৯, বার্সিলোনা, স্পেন

ভালো বাসাবাসি অনেক হয়েছে এবার

বিরহব্যথা শুরু।

অতীত দিনগুলো আসবে না আর

ভবিষ্যৎও নয় সুচারু

২৬ জুন, ২০১৯, ইবিজা, স্পেন

এই শরতে      মেঘের পরতে-পরতে

ভাসে মুখ      নিরুদ্দেশের জগতে

কার মুখ?      শহরের আনাচে-কানাচে আজ

নির্মম দিন      সঙ্গহীন সমাজ

স্মৃতির আবগাহনে      নিজেকে আড়াল করো

মেঘের হিন্দোল      নিত্য বাড়ে যক্ষের বিরহ

৪ অক্টোবর ২০১৯, বার্লিন, জার্মানি

//জেডএস//
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম