তুমি সেই রাজপুত্র

নাজমুন নেসা পিয়ারি
২৬ আগস্ট ২০২০, ১৮:৪১ আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১৮:৪২

তুমি সেই রাজপুত্র বাংলা সংস্কৃতির প্রবাহ ছিল

তোমার শিরায় শিরায়

তোমার অনুভবের গহনে ছিল

উন্মুক্ত, উদার চিন্তা,

হৃদয়ে সাজানো ছিল

সারি সারি স্বপ্ন-ছবি—

বাংলার সবুজ প্রান্তর

নদীর ঢেউয়ের উথাল-পাথাল

পাখিদের গান

নানা বর্ণের

সবুজ, হলুদ, নীল, লাল—

কৃষকের হাসিমুখ

রাঙা বউয়ের মুঠোভরা

সোনালী ধান।

শ্রমিকের পরিশ্রান্ত মুখ

দুঃখিনী মায়ের বেদনা ছোঁয়া

শাড়ির আঁচল—

তোমার গভীর দু’চোখ

আড়াল করেছিল

মায়াময়

সেইসব কথা।

তোমার দীর্ঘ দেহ

শুভ্র মেঘের মতো

পাঞ্জাবির মায়া ঘেরা—

উঁচু করে আকাশের দিকে

তুলে ধরা

তোমার ডান হাত—

বঙ্গবন্ধু

তোমার সব কথা

আঙুল ছুঁয়ে

বার বার চুম্বকের মতো

টেনেছিল ওঁদের

রেসকোর্সের মাঠে—

মার্চের তপ্ত প্রহরে প্রহরে

এদিকে, ওদিকে,

ডানে, বাঁয়ে,

সামনে, পেছনে,

কাছে, দূরে,

একেবারে সবখান থেকে।

গ্রাস করা দুর্দশার ঊর্ধ্বে

উঠে গিয়ে

বেদনা ছিঁড়ে

বুকে বেঁধে জয়গাথা

ঘন কালো তমশায়

নতুন আলোর নেশা লাগা

তোমার আর্ত দু’চোখ

ছঁয়েছিল ওদের অস্তিত্বের সবটাই

তুমি সেই বাংলার রাজকুমার!

//জেডএস//
সম্পর্কিত
পুরোনো জন্মসনদ
একটি কবিতা কীভাবে জনমত গড়তে পারে, তার উদাহরণ ‘সেপ্টেম্বর অন যশোর রোড’
কেতকী কুশারী ডাইসনের দুটি কবিতা
সর্বশেষ খবর
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
দখল-হামলা-চাঁদাবাজি: রাজনীতিতে ভিন্নতা থাকলেও অপরাধ মিলেমিশে
দখল-হামলা-চাঁদাবাজি: রাজনীতিতে ভিন্নতা থাকলেও অপরাধ মিলেমিশে
চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে নয়, বাতিলের দাবি
চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে নয়, বাতিলের দাবি
পদ্মা ব্যাংক বন্ধের সিদ্ধান্ত হয়নি: বাংলাদেশ ব্যাংক
পদ্মা ব্যাংক বন্ধের সিদ্ধান্ত হয়নি: বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত