বোকা দুপুরের নাম

দিপন দেবনাথ
১৭ জুলাই ২০২১, ১১:১৮আপডেট : ১৭ জুলাই ২০২১, ১১:১৮

বোকা দুপুরের নাম

সাদা এনামেলে ঢাকা জানালার গ্রিল
সরলরেখায় বিভক্ত জীবন—ভিতর-বাহির চোখ
কাচ-বাষ্প পর্দার আড়ালে গাঢ় নীল স্পর্শ
দেয়ালের ঘ্রাণ মেখে নেয় নেল পলিসের রং
আকাশের নীল ফুঁড়ে উবে যায় এন্টেনা
আর কিছু চিল ডানা ঝাঁপটায়—হারায়
রেনট্রিগুলোর শাখায় শাখায় সবুজ চাদর বেয়ে 
     দুপুর গড়িয়ে যায় 
কিছু ফোনকল রিংটোন রুটিন সিম্ফোনি
জানালার গায়ে লিখে দিয়ে যায় আলো
আজকাল কিছু সাতভাই পাখিও
উঁকি দিয়ে যায় বিকালের কানাকানি—

পশ্চিমা পর্দার খাঁচকাটা ভাঁজে ভাঁজে
কড়া নাড়ে চার দেয়ালের অভিমান
এখানে ওখানে ছুটে চলি স্থির আমি 
নিয়ন্ত্রিত শীতাতপ রুম পরীক্ষা নেয় শরীর
অন্তর্জাল শুষে নেয় বুনো জীবনের তাপ 
কি-বোর্ড নেয়ে গল্পরা সব আলাদা রং মাখে
আজকাল এখানে সময় প্রহর গোনে
দালানের ছাদ টুপটাপ বৃষ্টি আর শূন্যে আঙুল
হাতড়ে বেড়ায় পিয়ানোর তান বোকা দুপুরের নামে—

/জেডএস/
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম