দুলে ওঠে ঘর না কারবালা

আতিদ তূর্য 
১৬ আগস্ট ২০২২, ১৫:০৪আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৫:০৪

ঝড়

হাওয়াদের রিহার্সাল শেষে ঝড় এলো গোধূলির ছাদে। 
মাড় দেওয়া শাড়ি পালের ছদ্মবেশ।
কেরায়া যাবে যেন দূর কোনো দ্যাশ। 
পতপত করে উড়ছে বলপ্রিন্ট কামিজ। 
পাজামা-পা কাঁত হয়ে ঝুলছে নাইলনে। 
শাড়ির অন্তরালে অন্তর্বাস 
ক্লিপভেদ করে জেগে উঠেছে সূর্যের মতন।
পায়ে পায়ে বাকি কাপড় চলে গেছে স্ব স্ব ঘরে।
ঝড়ের উৎপত্তিস্থল জানে ঠকে যাওয়া মানুষ।

ভাসমান 

চোখ মেললে চুমু খায় হাওয়া 
দুলে ওঠে ঘর না কারবালা? 
পাটাতন বহরে রক্ত... চিৎকার...
কোন গাঙে জাল ফেলে আমায় পেয়েছিলে সরদার? 
হাবুডুবু এক শৈশবজুড়ে
প্রকৃতি শেখায় সহজাত সাঁতার।
দাঁড় বেয়ে উপকূল ধরে এগোই যত
পাঠশালায় বুকে হেঁটে যায় একপাল শুশুক।
রাত্রিকালে চাঁদ এসে ঢুকে পড়ে ছইয়ের ভেতর।
দু-দশটা মাছের দিব্যিতে নাউ দিয়াছে মহাজনে
বশিরের মেয়েটাকে পেতে চেয়েছে ঝড়োয়া এক হাউস।
সাপঝাঁপি রেখে পাশে 
গলুইয়ে ভাত রাঁধতে বসে যাবে সে—এমন সহজ।
সিংগায় বিষ-ব্যথা নামিয়ে ঠিক একদিন বড়ো বাইদানি হবে আমার মেয়ে।

/জেডএস/
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম