নিম্নবর্গের কথিত জীবন

শরণ এহসান
২৯ মার্চ ২০২৩, ২০:৪০আপডেট : ২৯ মার্চ ২০২৩, ২০:৫৯

১.
বৃদ্ধ এক কাপালিক পশ্চিমের ঝড় দেখে
উলুর বনে লুকালো।
ভয়ের ফেরে তিন রাস্তার মোড় থেকে
বাড়ি ফিরে এলো,
কে? কে ফিরে এলো-
এই প্রশ্নে হতবাক রাত্রির দশ দিগন্ত।
শিথিল কান্নার বেনামি রথ
টেনে নিয়ে গেলে কতদূর পৌঁছানো যায়,
সে কথা আলাপে আসেনি কখনো।
নিম্নবর্গের কথিত জীবন
আমার শরীরে এসে থমকে দাঁড়ালো।
পুলিশ চৌকিতে মামলা হলো,
গতকাল রাত্রি জাগার অভিযোগে চাকরি গেছে
এক অধ্যাবসায়ী লেখকের।

২.
মতিচুর, তুমি যাও, অন্ধ বোবাকালা
শুধু দিয়ে যেও শঙ্খের মালা।
আমি না যাব ঘরে, না যাব পরে।
ধনহীন, বনহীন নমঃশুদ্র
যেভাবে পরে রয় সকাতরে,
দীর্ঘ রাতি জ্বেলে বুকেতে-পাঁজরে।
মতিচুর, তুমি গাও, উচ্ছলিত প্রাণ
মনেতে সততে জাগাও আহ্বান।
মতিচুর, তুমি থেকো দূর
তিয়াসী মন জানে না কতদূর
গেলে পথ ঠাঁই পায় অচেনায়,
মতিচু্র, সেও তো হতে পারে পাখি
দু-ডানায় দিয়ে ভর, কতদূর
উড়ে যায়, ঠিকানা কি লেখা নাই?

/জেড-এস/
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম