যে ছেলে-সন্তানের পিতা হইনি আমি কখনো।। মার্ক উন্ডারলিক

ভাবানুবাদ : মঈনুস সুলতান
০৫ জুলাই ২০২৩, ১৮:৪৯আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৮:৪৯

কবি মার্ক উন্ডারলিকের জন্ম যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ফাউন্টেন সিটি নামক একটি ছোট্ট শহরে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ফাইন আর্টসে মাস্টার্স সম্পন্ন করে তিনি সান ফ্রান্সিস্কো স্টেট ইউনিভার্সিটি ও বেনিংটন কলেজে অধ্যাপনা করেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ‘দি আর্থ এভেইলস্ (২০১৪)’, এবং ‘ভলান্টারি সারভিট্যুড (২০০৪)’। মার্ক বর্তমানে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের হাডসন রিভার ভ্যালিতে বসবাস করছেন।

যে ছেলে-সন্তানের পিতা হইনি আমি কখনো

যার জন্ম হয়নি—যে ছেলে-সন্তানের আমি কখনো হইনি পিতা
হেঁটে হেঁটে সে অতিক্রম করছে সবুজ ঘাসের লন,
হাঁটু থেকে সরিয়ে পাতলুন খুঁটিয়ে দেখছে সে ক্ষত—
ওই জখমের বর্ণনা দিতেও আমি অক্ষম।

মনকে আমার সরিয়ে নিয়ে আসি তার দেহের হাড্ডি-মাংস থেকে
কল্পনায় দেখি অতঃপর—
পোষা খোরগোশের লোমশ শরীর ছুঁয়ে আদর করছে সে।

যে একোর্ডিয়ান বাজিয়ে আমি মায়ের সঙ্গে ডুয়েটে গাইতাম ‘দ্য মিনেসোটা পোলকা’
সে বাদ্যযন্ত্রটি আমি কখনো আমার ছেলেকে দেইনি,
দেখিনি কখনো শিশুটি তার ছোটো ছোটো আঙুলে ভারি অগোছালোভাবে মুখে পুরছে
নুডুলস
আর আমি প্রত্যাশা করছি হাত নোংরা না করে সে ব্যবহার করবে ধোয়া ঝকঝকে চামচ,
আমার টাকাপয়সা—সমুদয় বিত্ত—কেবল আমারই—এতে ভাগ নেই অন্য কারো,
ঠিক তেমনি যে ভুলগুলো আমি করেছি জীবনে
এসব ত্রুটির দায়িত্ব শুধু আমার।

অর্জন করেছো তুমি যা—তার দিকে নিবিড়ভাবে তাকিয়ে
ভবিষ্যৎ নিয়ে ভাবনার কী আছে?
ধরা যাক—কেউ একজন কোনো প্রক্রিয়ায় সৃষ্টি করলো একটি দেহ
কিন্তু তার মনোলোক যে থেকে যায় ধরাছোঁয়ার বাইরে!
কিছু বিষয় আমার জানা হবে না কখনো।
কাছে আসো—ছোট্ট খরগোশ ছানাটি—ছড়িয়ে দিচ্ছি নরম ঘাস-পাতা।
আমি তোমার মেঘবরণ লোমশ শরীরটি স্পর্শ করে মনের হাত দিয়ে একটু আদর করবো।

/জেড-এস/
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের