প্রিয় দশ

নূরুল হক
২২ জুলাই ২০২৩, ১০:৪৮আপডেট : ২২ জুলাই ২০২৩, ১০:৪৮

তার কথা

পথহারা এক পাখি-শিশু
                         খুঁজছে মাকে। 
চিৎকার করছে ভীষণ। 
কবি উইলিয়াম ব্লেকের যে ছেলেটি
কুয়াশাপ্রান্তরে 
              বাবাকে হারিয়ে ফেলেছিল
তার কথা মনে পড়ল আমার।

বাতাসের মালা

মরুভূমিতে 
           একফোঁটা বৃষ্টির মতন
এই কবিতা,
আমার জীবন
ঝিলিমিলি বাতাসের মালা।

এই মুহূর্তের কাজ 

মুছে নাও,
যতটুকু দাগ লাগে
                 প্রাণে,
মুছে নাও, পথ চলো।

তুমি

ধূলির প্রাতরাশ সেরে,
সকালবেলার
            খোলা হৃদয়ের পাশে
দাঁড়াই,
তাকিয়ে দেখি
তুমি।

থামলে চলবে না

পাড়ি দিতে হবে বহু দূর
                 সমুদ্র বিশাল বড় আজো
পিছন-জলের মাছ
আঁকাবাঁকা মুদ্রা এঁকে ডাকবে তোমাকে
থামলে চলবে না।

মেঘ

দূরের কোনো বিল্ডিং ছুটছে
আকাশের পাখি হয়ে

সেলামি হিসেবে  

এ তপ্ত জীবনে
              সেলামি হিসেবে আমি
যেসব পেয়েছি
              অভিমান, অনুভব, 
                           একাকিত্ব, শখ
ছাই হয়ে গেছে সব ‘ভস্মলীলা’ নাটকের রাতে
মূল্যবান যা-কিছু জেনেছি।

কী লক্ষে

এত যে দিন চলে গেল
                       পাখি হয়ে
সুদূরে,
এত আকাশ খোলা হলো
                       উচ্ছ্বাসে,
এত যে রোদ পাতা হলো
দিগন্তে,
         কী লক্ষে?

বার্ধক্য

মনে হয়, বসে পড়ি
                    মাটির নিচে কোথাও।
শক্তি নেই উঠে দাঁড়াই।
মাটির উপরে এত হাওয়া লাগে
ভয় পাই।

বার্তা

‘কে যেন ছিঁড়ে পড়েছে
                       মহল্লার উঁচু ডাল থেকে,
দড়ি কেটে গিয়েছে
                    মাঝখানে
যা দিয়ে সে বাঁধা ছিল
জীবনের সাথে।’
                   বলে
উড়ে চলে গেল দুপুরবেলার
                        একটা পাখি।
চারদিক নিস্তব্ধ।

/জেড-এস/
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক