আলম খোরশেদ ও রওশন জামিল পাচ্ছেন ‘অনুবাদ সাহিত্য পুরস্কার’

সাহিত্য ডেস্ক
২৬ নভেম্বর ২০২১, ২১:২৪আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ২১:২৮

বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশন প্রদান করতে যাচ্ছে অনুবাদ সাহিত্য পুরস্কার-২০২১। এবার ‘আজীবন সম্মাননা’ বিভাগে মনোনীত হয়েছেন আলম খোরশেদ এবং ‘বর্ষসেরা অনূদিত বই’ বিভাগে মনোনীত হয়েছেন রওশন জামিল অনূদিত আলেক্সান্ডার দ্যুমার উপন্যাস ‘কালো টিউলিপ’। 

এক সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ৩০ নভেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত অনুবাদকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশনের আহ্বায়ক আনিসুজ জামান। প্রধান আলোচক হিসেবে থাকবেন কথাসাহিত্যিক, কবি ও অনুবাদক মাসরুর আরেফিন।

প্রধান অতিথি হচ্ছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। সভাপতিত্ব করবেন অনুবাদক অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস।

অনুষ্ঠানে অনুবাদ সাহিত্য পত্রিকা ‘যুক্তস্বর’র মোড়ক উন্মোচন করা হবে। চর্যাপদের গান পরিবেশন করবে ভাবনগর ফাউন্ডেশন।

উল্লেখ্য, বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশন প্রবর্তিত ‘বর্ষসেরা অনূদিত গ্রন্থ’-এর অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা এবং ‘আজীবন সম্মাননা’র অর্থমূল্য এক লাখ টাকা।

/জেডএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী