প্রথম বই নিয়ে কথা

সজীব মেহেদীর ‘কিঞ্চিৎ দুঃখের ওম’

সাক্ষাৎকার গ্রহণ : রাশেদ হক
০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০০

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে সজীব মেহেদীর প্রথম কাব্যগ্রন্থ ‘কিঞ্চিৎ দুঃখের ওম’, প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশনী। দাম রাখা হয়েছে ১৮০টাকা। প্রথম বই প্রকাশের অনুভূতি এবং সাহিত্য-ভাবনা নিয়ে সজীব মেহেদী কথা বলেছেন বাংলা ট্রিবিউনের সঙ্গে। সজীব মেহেদীর ‘কিঞ্চিৎ দুঃখের ওম’

বই প্রকাশ করার সিদ্ধান্তে উপনীত হলেন কীভাবে?

চিন্তার রিপিটেশন কিংবা প্লটের রিপিটেশন থেকে বের হতে চেয়েছি। তাই কবিতাগুলো মলাটবদ্ধ করে ফেললাম। এছাড়া আরেকটি কারণ হলো, চন্দ্রবিন্দু প্রকাশনী তাদের নিজ খরচে বইটি প্রকাশ করলো। আমারও লেখা গোঁছানো ছিলো, তাই কবিতাগুলো বই আকারে প্রকাশিত হলো।

সমসাময়িকদের সঙ্গে নিজের অবস্থানকে কীভাবে দেখেন?

নিজেকে প্রতিযোগিতার উপাদান মনে করি না আমি। তাই কারো সঙ্গে তুলনা করতে চাই না।

নিজের লেখার প্রতি আত্মবিশ্বাস কতটুকু?

আত্মবিশ্বাস ব্যাপারটা আমি বুঝি না। যখন লিখি তখন মনে হয় ভালো লিখছি, কিছু সময় পার হলে এই ভাবনাটা বদলে যায়।

শিল্প অথবা পাঠক বিতর্কে কাকে গুরুত্বপূর্ণ মনে করেন?

শিল্প গুরুত্বপূর্ণ। পাঠকের মৃত্যু হয়, নতুন পাঠক জন্মায়। সময়কালের পরিবর্তনে কেবল শিল্পই থেকে যায়।

প্রকাশিত বই সম্পর্কে কিছু বলুন।

আমি তো কবিতার বাঁক-টাঁক বদলানোর জন্য লিখিনি। লিখেছি, লিখতে পারি সেজন্য। মনে হয় কবিতার প্রতি আগ্রহীরা বইটি পড়ে আনন্দ পাবেন। আনন্দ না পেলে অবশ্যই যেনো তারা আমাকে লানৎ দেয়। যেহেতু পাঠক তার নিজের টাকা খরচ করে বই কিনবে।

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম