অবরুদ্ধ সময়ের কবিতা

মারী

ফারহানা রহমান
০৫ এপ্রিল ২০২০, ১৯:৪৯আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৯:৫১

মারী

এইসব সিজোফ্রেনিয়ার দিনে

পৃথিবী নিঃসঙ্গ হলে

মৃত্যু-বিষয়ক মর্মবেদনায় ভুগে ভুগে  

পানশালায় বসে থাকি

মারী দেখবো বলে—

রক্তে তীব্র নিকোটিনের প্রভাব  

শত শত মানুষ ধূসর চোখে চেয়ে আছে 

দ্যাখো সামনে রয়েছে অন্ধকার গোলকধাঁধা

ফুসফুসে অক্সিজেন উধাও এখন

খেলার সকল সরঞ্জাম হারিয়ে গিয়েছে বলে

সমস্ত উৎসব শেষ হয়ে যায় 

সুদূর অতীত থেকে কারা তবে 

বারবার ডাকে সকরুণ সুরে?

এখানে চাওয়া-পাওয়া কিছুই নেই আর   

সরল ডানায় উড়ে গেছে নিস্তব্ধ সময় 

তবু কিছু স্রোত তখনও বুদবুদ নিয়ে 

চিরশূন্যতায় ভাসে...

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান