অবরুদ্ধ সময়ের কবিতা

করোনাফুল

মাহবুব মিত্র
০৬ এপ্রিল ২০২০, ১২:৪০আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১২:৪৩

করোনাফুল

আমি হাঁটছি—রাস্তা দৃঢ় হচ্ছে খুব...

হাঁটছি-হাঁটছি-হাঁটছি—ভাবছি-ভাবছি-ভাবছি

রাস্তা ঘনঘন বেঁকে যাচ্ছে; স্বর্গলেনের শেষ মাথায়

উড়ে যাচ্ছে স্বপ্নের পায়রা।

হৃদয়ের ইনবক্সে ছেড়ে দিয়েছো covid-19.

আমরা কি আবার ডাইনোসর হবো, নাকি

তুমি প্রিন্সেস ডায়না আর আমি ডোডি আল ফায়েদ!

পরাস্ত গোধূলির সন্দিগ্ধ সন্ধিপাঠে

নৃত্যরত চীনের রাজকন্যা;

আমি হাঁটছি—আমার কোমরে তোমার চোখ

কোমরে চিকচিক করছে সন্ধিহীন তলোয়ার।

তুমি হয়তো যুদ্ধের কৌশল শিখে গেছো অনেক আগেই;

আমি এখনো গলির বাঁকে-বাঁকে বেহালাবাদক।

কোমরজলে ঢেউ—নৃত্যের শব্দ—

নূপুরের চিলেকোঠা-হাসি,

মেয়েটি ডাক্তার—বিয়ে-বিয়ে গন্ধ—যজম হাসি;

সমবায়ী খামারে যোনির জিকির-জিকির গোঙানি।

তোমার চোখের তীব্রতা বিদ্যুতের চেয়ে ভয়ঙ্কর,

তুমিই তো জ্বালিয়ে দিচ্ছো আগুন;

বুকের পিঞ্জরে অবিরাম ফুটছে করোনাফুল। 

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী