অবরুদ্ধ সময়ের কবিতা

একটা শাদা বেড়াল নিয়ে বসে আছি

আনিফ রুবেদ
০৬ এপ্রিল ২০২০, ২০:২৮ আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২০:৩১

একটা শাদা বেড়াল নিয়ে বসে আছি

রাত আসে অঘুমের রাত, অরাতের মত।

সময় কোঁকায়, বৃক্ষ কোঁকায়, নদী কোঁকায়, মাটি কোঁকায় অব্যক্ত যন্ত্রণায়।

এত কোঁকানি শুনে কি আর ঘুম আসে!

অদ্ভুত সবকিছু, অন্ধকারে লেপ্টে থাকে কালের হাত পা, মহাকালের মগজ।

এক বয়াম সময় মাত্র আছে সবার কাছে, আর সামনে পড়ে আছে—

এক দীর্ঘতম সুন্দরী সমুদ্র, পৃথিবীর প্রথম প্রেম।

মানুষ কিছুই নিল না,

শুধু তার নির্বোধ সময় নিয়ে হেসে হেসে চলে যাচ্ছে ইটভাটার দিকে।

সমুদ্র মন্থনের সময়—

মহাভারতে যা বর্ণিত হয়েছে তার চেয়েও আরও বেশিকিছু উঠেছিল।

যেমন, একটা শাদা বেড়াল।

এ শাদা বেড়াল নিয়ে কেউ ঝগড়া করেনি, হয়ত দেখেইনি।

আমি নিয়ে এসে পুষছি নিজের বুকে।

দেখে যাও, শাদা বেড়াল বুকের পাটাতনে পা ফেলে হাঁটছে চুপে চুপে।

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ অক্টোবর, ২০২৬)
মেসির বিদায়ী ম্যাচে লড়ছে আর্জেন্টিনা, একাদশে যারা
মেসির বিদায়ী ম্যাচে লড়ছে আর্জেন্টিনা, একাদশে যারা
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা